শিরোনামঃ
বন্দরে ট্রাকচাপায় নার্সের মৃত্যু: জব্দ ট্রাক থেকে মালামাল ছেড়ে দেওয়ায় স্বামীর ক্ষোভ পাসপোর্ট অফিসে দালালচক্রের তৎপরতা: দুই  সাংবাদিক পরিচয়দাতার মুচলেকা রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত বৈষম্যবিরোধী হত্যা মামলায় আইভীর জামিন না মঞ্জুর বন্দরে পূর্ব শত্রুতার জেরে হামলা : বিধবা নারী ও ভাইদের পিটিয়ে নগদ ৩ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটপাট ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত : নিশ্চিত করেছে ইরানি গণমাধ্যম ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নার্স নিহত সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শোন অ্যারেস্ট আইভী : বাইরের আলো দেখা হলো না তার পাসপোর্ট অফিসে অভিযান : বিশেষ পেশার একজনকে কারাদন্ড
নাঃগঞ্জে ট্যাক্সিক্যাব স্ট্যান্ডে রাজউক’র উচ্ছেদ অভিযান॥নিজ উদ্যেগে স্থান ত্যাগ করেছে চালকরা

নাঃগঞ্জে ট্যাক্সিক্যাব স্ট্যান্ডে রাজউক’র উচ্ছেদ অভিযান॥নিজ উদ্যেগে স্থান ত্যাগ করেছে চালকরা

narayanganjpশহর প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ শহরের ঐতীহাসিক বালুরমাঠ টেক্সিক্যাব স্ট্যান্ডে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় সাড়ে ৩ ঘন্টাব্যাপি উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ(রাজউক)।

মঙ্গলবার সকালে রাজউকের পক্ষে মাইক্রো ও টেক্সি স্টান্ডের জমি নিজ উদ্যোগে খালি করে দিতে মাইকিং করা হয়। এর পরই শুরু হয় মাইক্রো ও টেক্সি মালিক-শ্রমিকদের দফায় দফায় বৈঠক। সর্বশেষ বৈঠক হয় গত মঙ্গলবার  সন্ধা সাড়ে ৬ টায় মালিক-শ্রমিক সমিতির কার্যালয়ে। ওই বৈঠকে সবার সম্মতিক্রমে সিন্ধান্ত নেয়া হয়েছিল, শান্তিপূর্নভাবে এই অন্যায় উচ্ছেদের প্রতিবাদ করা হবে। তাতে কাজ না হলে প্রতেকটি মাইক্রো ও টেক্সি নগরীর প্রধান প্রধান সড়ক ব্যরিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিবে। এছাড়াও উচ্ছেদের প্রতিবাদে আজ (বুধবার) তারা ধর্মঘট ডেকেছিল। যে কারনে গনমাধ্যমকর্মীরা আজ সকাল ৯ টার মধ্যে সেখানে হাজির হন। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় উচ্ছেদ করতে আসার আগেই চালকগন নিজ নিজ উদ্যোগে মাইক্রো ও টেক্সিগুলো সরিয়ে নিচ্ছেন।এরই ধারাবাহিকতায় বেলা ১১ টায় একটি বুলডোজার, শতাধিক উচ্ছেদকর্মী ও প্রায় ৩ প্লাটুন পুলিশ ও আর্মড ব্যাটালিয়ন পুলিশ নিয়ে উচ্ছেদ অভিযানে আসে রাজউক কর্তৃপক্ষ। তখন উচ্ছেদকর্মীরা বিনা বাঁধায় অনেকগুলো দোকানপাট ও সমিতর কার্যালয় উচ্ছেদ করে চতুরপার্শে কাটা তারের বেড়া দিয়ে (রাজউকের নিজস্ব সম্পত্তি) লেখা একাধিক সাইনবোর্ড স্থাপন করেন। এ অভিযানের নেতৃত্ব দিয়েছেন রাজউক প্রধান কার্যালয়ের পরিচালক দুলাল কৃষ্ণœ সাহা ও আঞ্চলিক কার্যালয়ের পরিচালক।
এদিকে মাইক্রো ও টেক্সি চালকগন নিজ নিজ গাড়ী নিয়ে নগর ভবনের সামনে গিয়ে হাজির হন। পরে সমিতির সি:সহ সভাপতি গেদু সর্দারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নাসিক মেয়র ডা:সেলিনা হায়াৎ আইভীর সাথে সাক্ষাৎ করেন। এ সময় মেয়র আইভী ধর্য ধরার আহবান জানিয়ে তাদের বিকল্প ব্যবস্থার আশ্বাস দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK