শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
১৪ ডিসেম্বরের আগে প্রতীক নিয়ে প্রচারণা চালানো যাবে না

১৪ ডিসেম্বরের আগে প্রতীক নিয়ে প্রচারণা চালানো যাবে না

40975_17871১৪ ডিসেম্বরের আগে নির্বাচনের প্রতীক নিয়ে কেউ কোনো প্রচারণা চালাতে পারবেন না। ওই দিন থেকেই প্রতিটি পৌরসভায় ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করবেন। আজ বুধবার নির্বাচন কমিশনের (ইসি) এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ। বৈঠকের পর ইসি সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। এবারই প্রথম দলীয় প্রতীকে মেয়র নির্বাচন হচ্ছে। এ কারণে যাঁরা দলীয়ভাবে নির্বাচন করছেন, তাঁদের প্রতীক রয়েছে। কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এখনো প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। ১৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রার্থীদের মধ্যে যাতে বৈষম্য না হয়, এ কারণে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে বলে ইসির পক্ষ থেকে জানানো হয়। আর প্রার্থীরা আচরণবিধি মানছেন কি না, তা দেখার জন্য ১৪ ডিসেম্বর থেকে প্রতিটি পৌরসভায় ভ্রাম্যমাণ আদালত কাজ শুরু করবেন। আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটলে তাঁরা শাস্তি দেবেন। আগামী ৩০ ডিসেম্বর ২৩৫টি পৌরসভায় নির্বাচন হবে। আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচারণা চালাতে পারবেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK