শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
সাভারে দুই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সাভারে দুই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

mader_17807সাভারে ডাকাতদের হামলায় মহসিন ও মাসুদ নামের দুই সবজি ব্যবসায়ী নিহত হয়েছে।বুধবার ভোর রাতে সাভারের ভাকুর্তা এলাকার তুরাগ মোগড়াকান্দা পুলিশ চেক পোস্টের সামনে এ ঘটনা ঘটে।প্রতিবাদে এলাকাবাসী ঢাকা আরিচা সড়ক অবরোধ করেছে।

 তবে পুলিশ এটিকে ডাকাতির ঘটনা বলে অস্বীকার করেছে। এব্যাপারে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, এখানে ডাকাতির কোন ঘটনা ঘটেনি।সড়ক দুর্ঘটনায় দুজন মারা গেছে।
 এলাকাবাসী জানায়, কেরানীঞ্জের তারানগর ইউনিয়নের বটতলী এলাকার মহসিন ও মাসুদ নামের দুই ব্যবসায়ী পিকঅ্যাপ ভ্যানে করে সবজি নিয়ে মিরপুর-১ এর উদ্দেশে রওয়ানা দেন। পরে তুরাগ লোহার ব্রিজের দক্ষিণে তারা পৌঁছলে ডাকাতরা রাস্তায় ব্যারিকেড দিয়ে দুই সবজি ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।
 এসময় আলম ও মহিউদ্দিন নামের আরও দুজন আহত হয় । পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী পুলিশের বিরুদ্ধে মিছিল করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK