ম্যানহোলে নিখোঁজ নীরবের লাশ মিলল বুড়িগঙ্গায়

ম্যানহোলে নিখোঁজ নীরবের লাশ মিলল বুড়িগঙ্গায়

527e181a0d506c6963a65c816bd84af7-SHEMPUR-NIRO1রাজধানীর কদমতলী থানার শ্যামপুরে ম্যানহোলে পড়ে যাওয়া শিশু ইসমাইল হোসেন নীরবের (৬) লাশ বুড়িগঙ্গা নদীর তীর থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটের দিকে ম্যানহোলের সঙ্গে সংযুক্ত ড্রেনের শেষপ্রান্ত বুড়িগঙ্গা স্লুইচগেটে তার লাশ উদ্ধার করা হয়।
 ফায়ার ব্রিগেডের উপ-পরিচালক মোজাম্মেল হক বলেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের পাশে বুড়িগঙ্গার তীরে শিশুটির লাশ পাওয়া যায়। বুড়িগঙ্গার কাছে একটি নালায় বসানো জালে লাশটি আটকে ছিল।’ sampur_20321
 নীরবকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. সোহেল তাকে মৃত ঘোষণা করেন।
 কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, ‘ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে শ্যামপুর বাজার সংলগ্ন সেনাকল্যাণ ঘাটের কাছে শিশুটিকে পাওয়া যায়।’
 এর আগে বিকাল ৪টার দিকে শ্যামপুরের পালপাড়ার শিল্প কারখানার বর্জ্যের একটি ম্যানহোলে পড়ে যায় শিশুটি।
 নীরবের মা জানান, পাশে থাকা অন্য একটি শিশু ধাক্কা দিলে নীরব ওই ম্যানহোলে পড়ে যায়।
 খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। ডুবুরি নিয়ে চেষ্টা চালিয়ে চার ঘণ্টার বেশি সময় পর নীরবের লাশ উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK