শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
কুমিল্লাকে হারিয়ে শীর্ষে রংপুর

কুমিল্লাকে হারিয়ে শীর্ষে রংপুর

rangpur_20338প্রতিশোধের ম্যাচে শেষ পর্যন্ত জয়টা পেয়েই গেলে রংপুর রাইডার্স। কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ২১ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠে গেল সাকিবরা। রংপুরের দেয়া ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩২ রানে গুটিয়ে যায় কুমিল্লার ইনিংস।ইমরুল কায়েসের ২৪ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংসে দুরন্ত সূচনা করে কুমিল্লা। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় ৪৮ রানে ইমরুল কায়েস আউট হলে রানের গতি দ্রুত কমতে থাকে। এরপর একের পর এক সাজঘরে ফিরতে থাকেন ভিক্টোরিয়ানসের ব্যাটসম্যানরা। কোনো ব্যাটসম্যানই বড় ইনিংস খেলতে না পারায় ম্যাচ জেতা হয়ে উঠেনি কুমিল্লার। শেষ পর্যন্ত ১ বল বাকি থাকতে ১৩২ রানে অলআউট হয় তারা।রংপুরের হয়ে ৩টি উইকেট নেন থিসারা পেরেরা। আর ২টি করে উইকেট পান মোহাম্মদ নবী ও সাকলাইন সজীব। এরআগে মঙ্গলবার শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে সাকিবরা। শুরুতে ওপেনার সৌম্য সরকার সাজঘরে ফিরলেও ছোট ছোট জুটিতে লড়াইয়ে পুঁজি পেয়ে যায় রংপুর। আগের ম্যাচের ম্যাচসেরা জহুরুল ইসলাম এদিনও ব্যাট হাতে দাপট দেখান। অপরাজিত থেকে ৫০ বলে ৬২ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে আজও ম্যাচসেরা হন রংপুরের এই ব্যাটসম্যান। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে ড্যারেন সামির ব্যাট থেকে। ২০ বলে ২৪ রান করেন তিনি। এছাড়া রংপুর অধিনায়ক সাকিব আল হাসান ১৫ বলে ২০, সিমন্স ১৮ বলে ১৩, মোহাম্মদ নবী ৭ বলে ১২ রান করেন। কুমিল্লার হয়ে বল হাতে আবু হায়দার ২টি আর শোয়েব মালিক, এশার জাইদি, আন্দ্রে রাসেল ও কামরুল ইসলাম রাব্বি ১টি করে উইকেট প্রথম পর্বের ম্যাচে কুমিল্লার কাছে বাজেভাবে হেরেছিল রংপুর। কুমিল্লা জিতেছিল ৯ উইকেটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK