শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
সিলেট মাজার জিয়ারতের পর ছাত্রলীগের অস্ত্রের মহড়া!

সিলেট মাজার জিয়ারতের পর ছাত্রলীগের অস্ত্রের মহড়া!

sile_20334সিলেট জেলা ছাত্রলীগের নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বপ্রাপ্তরা দেশীয় অস্ত্রসহ মহড়া দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গরবার বিকালে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত এবং শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর পৃথকভাবে এ মহড়া দেয় বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদের নেতৃত্বে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তালতলায় গিয়ে শেষ হয়। এ সময় মিছিলে অংশগ্রণকারী নেতাকর্মীদের হাতে ধারালো দেশীয় অস্ত্র দেখা যায়।

 অন্যদিকে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর নেতৃত্বে টিলাগড়ে আরেকটি মিছিল হয়েছে। ওই মিছিলেও নেতাকর্মীদের হাতে ধারালো দেশীয় অস্ত্র ছিল।
 ছাত্রলীগের এই সশস্ত্র মহড়া শুরু হলে নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 প্রসঙ্গত, গত শুক্রবার রাতে সিলেট জেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ হয়। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পরপরই এ নিয়ে ছাত্রলীগের মধ্যে বিরোধ দেখা দেয়। কমিটিতে অছাত্র, বিবাহিত ও শিবির থেকে আগত অনেকেই স্থান পেয়েছে বলে অভিযোগ উঠেছে।
 জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর বিদ্রোহের আগুন জ্বলছে। কমিটি বাতিল ও জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকে অবাঞ্ছিত ঘোষণা করে সোমবার নগরীতে ঝাড়ু মিছিল করে বিরোধীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK