শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
নারায়ণগঞ্জে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

20-s-03

নিজস্ব প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম ঃ  নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় মাহিন (২০) নামে এক হোসিয়ারি শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে তার নিজ বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। মাহিন পাইকপাড়ার কাদরিয়া নগর এলাকার মুকদাত মিয়ার বাড়ির ভাড়াটিয়া বরিশাল বানারিপাড়া থানার মাসুম বিল্লাহের ছেলে।এ ব্যপারে সদর মডেল থানার উপ-পরিদর্শক শামীম আল মামুন লাইভ নারায়ণগঞ্জকে জানান, মাহিনের বোন মুনমুন লাশ দেখে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে গামছা পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১‘শ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর মূল কারণ এখনো জানা যায়নি। তবে দীর্ঘদিন যাবৎ মাহিনের কিডনিতে সমস্যা ছিলো। ফলে ভেবে নিয়েছিলো সে আর বাঁচবে না, এমন সন্দেহের কারণে হয়তো আত্মহত্যা করেছে বলে জানায় তার বোন মুনমুন।এ ব্যপারে সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK