শিরোনামঃ
Waarom mobiele optimalisatie belangrijk is voor platforms zoals B7 Casino ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস : দায় স্বীকার বিতর্কিত দুলালের নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান মহান স্বাধীনতা ও‌ জাতীয় দিবস  শহীদদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধাঞ্জলি সারাদেশে একদিনে সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত
সিলেটে ছিনতাই করতে গিয়ে পুলিশ সদস্য গ্রেফতার

সিলেটে ছিনতাই করতে গিয়ে পুলিশ সদস্য গ্রেফতার

syl pic 07-12-15 (4)_19653
অনলাইন ডেস্ক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : সিলেটে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় এক পুলিশ কনস্টেবলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার দুপুরে নগরীর বারুতখানায় এ ঘটনা ঘটেছে। পুলিশ আটককৃত ওই কনস্টেবলকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।আটককৃত পুলিশ কনস্টেবল শরীফ রানা সিলেট জেলা পুলিশের মোটরযান সেকশনের কনস্টেবল। তার আইডি নম্বর ৪৯৫। ছিনতাইয়ের শিকার তামান্না আক্তার কলি ধোপাদিঘীর পাড়স্থ আল ফালাহ্ টাওয়ারের বাসিন্দা আনসার আলীর মেয়ে।

 কোতয়ালি থানার ওসি সোহেল আহমদ জানান, বেলা দেড়টার দিকে বারুতখানা পয়েন্টে এক মহিলার কাছ থেকে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করে জনতা। পরে পুলিশে খবর দিলে পুলিশ ছিনতাইকারিকে থানায় নিয়ে আসে। থানায় আসার পর সে নিজেকে পুলিশ সদস্য বলে জানায়।
 জানা যায়, তামান্না আক্তার কলি ২ লাখ টাকা নিয়ে তার ভাইয়ের সাথে বারুতখানাস্থ ডাচ বাংলা ব্যাংকে আসেন। ব্যাংক থেকে আরও ৬ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করে জিন্দাবাজারস্থ ব্রাক ব্যাংকে জমা করার জন্য বের হন।
 বারুতখানা পয়েন্টে পৌছামাত্র আগে থেকে উৎ পেতে থাকা একটি মোটর সাইকেল এসে তার গতিরোধ করে হাতের ব্যাগে থাকা দু’লাখ টাকা ছিনিয়ে নেয়।
 এ সময় তার আর্তচিৎকারে রিকশা থেকে তার ভাই ও অন্যান্যরা এগিয়ে আসলে ছিনতাইকারি বারুতখানার দিকে দৌঁড় পালায়। পালানোর সময় আশেপাশের সিকিউরিটি গার্ড ও জনতা ওই যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK