শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
সিরাজগঞ্জে এক চাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ

সিরাজগঞ্জে এক চাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ

 

20-s-03

ডেস্ক রিপোর্ট,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আজ রোববার বিকেলে শ্যাম কুল (২৬) নামের এক চাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার ঘুড়কা গ্রামে।সলঙ্গা থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শ্যাম কুল তাঁর বাড়ি থেকে দুপুরের পর বের হয়ে বাজারে নিজের চালের দোকানে যান। বিকেলে বাজারের লোকজন তাঁর দোকান বন্ধ দেখে বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে শ্যাম কুলকে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখেন। পরে তাঁরা তাঁর বাড়ির লোকজনকে খবর দেন। তাঁর পরিবারের সদস্যরা থানায় খবর দিলে পুলিশ বিকেল পাঁচটার দিকে গিয়ে লাশ উদ্ধার করে।সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK