শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
ধানমন্ডিতে ল্যাব এইডকে ১০ লাখ টাকা জরিমানা

ধানমন্ডিতে ল্যাব এইডকে ১০ লাখ টাকা জরিমানা

lab aid copy_19081

অনলাইন নিউজ,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : রাজধানীর ধানমন্ডিতে ল্যাব এইড হাসপাতালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অনুমোদনহীন ওষুধ জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।এছাড়া রোগীদের ভেজাল ওষুধ সরবরাহের দায়ে ওইখানকার এক চিকিৎসকের সহকারীকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ল্যাব এইড হাসপাতালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়।

র‌্যাবের আইন ও গনমাধ্যম শাখার উপ-পরিচালক মেজর রুম্মান মাহমুদ যুগান্তরকে জানান, সন্ধ্যা থেকে ল্যাব এইডের ফার্মেসীতে অভিযান চালানো হয়।
 এ অভিযানে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ, স্বাস্থ্য বিভাগ ও ওষুধ প্রশাসন অধিদফতরের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
 ল্যাব এইডে দীর্ঘদিন ধরে অবৈধ ওষুধ বেচা কেনা হয় বলে অভিযোগ ছিল জানিয়ে মেজর রুম্মান বলেন, জব্দ করা ওষুধগুলো ওষুধ প্রশাসন অধিদফতর কর্তৃক অনুমোদিত নয়। এ কারণে ওষুধগুলো জব্দ হয়েছে।
 প্রায় চার ঘণ্টা অভিযানের পর ম্যাজিস্ট্রেট ফিরোজ বলেন, অভিযানে অনুমোদনহীন ২৬ ধরনের ওষুধ জব্দ করা হয়েছে। এজন্য কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
 এছাড়া রোগীদের ভেজাল ওষুধ সরবরাহের দায়ে এক চিকিৎসকের সহকারীকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK