শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
নাঃগঞ্জে র‌্যাব-১১’ অভিযানে প্লাস্টিকের বস্তা ব্যাবহারকারীদের জরিমানা করা হয়

নাঃগঞ্জে র‌্যাব-১১’ অভিযানে প্লাস্টিকের বস্তা ব্যাবহারকারীদের জরিমানা করা হয়

DSC_1268
শহর প্রতিবেদক,নারায়ণঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ র‌্যাব-১১’র সিপিসি-১’ নের্তৃত্বে শহরের নিতাইগঞ্জ এলাকায় অবস্থিত ময়দার মিলগুলোতে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার অপরাধে রবিবার সাকাল সাড়ে ১১ টা থেকে ১ টা পর্যন্ত প্রায় দেড়ঘন্টা ব্যাপি অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়।
র‌্যাব-১১’র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,০৬ ডিসেম্বর রবিবার সাড়ে ১১ টা হতে ১ টা পর্যন্ত প্রায় দেড়ঘন্টা ব্যাপি অত্র কোম্পানীর একটি আভিযানিক দল ভ্রাম্যমান আদালতকে সাথে নিয়ে এএসপি শাহ মোঃ মশিউর রহমান, পিপিএম এবং ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ কাজী ফয়সাল, নারায়ণগঞ্জ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন নিতাইগঞ্জ বিভিন্ন মিলস্ ও কোম্পানী গুলোতে ধান, চাল, গম ও ভুট্টাসহ ০৬ টি পন্যে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক ও নিশ্চিত করার লক্ষ্যে ০৯টি ফ্লাওয়ার মিলস্ এজেন্সি কোম্পানী গুলোতে মোবাইল কোট পরিচালনা করেন। মোবাইল কোট পরিচালনার এক পর্যায়ে ফ্লাওয়ার মিলস্ কোম্পানী গুলোতে প্লাস্টিক জাতীয় বস্তা ব্যবহার করার দায়ে শাহ্পরান ফ্লাওয়ার মিলস্ লিঃ, নিতাইগঞ্জ, নারায়ণগঞ্জ প্লাস্টিক জাতীয় ২০০ বস্তা ব্যবহার করার দায়ে সুমন চন্দ্র ঘোষ (২৫), পিতা-রঞ্জিত চন্দ্র ঘোষ, সাং-২৬০ নম্বর কিকে রোড, থানা ও জেলা-নারায়ণগঞ্জকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা, অনাদায়ে ০৭ দিনের জেল এর আদেশ প্রদান করেন। তাৎক্ষণিক জরিমানার ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা পরিশোষ করে মুক্ত হয়। তার বিরুদ্ধে পন্য পাট জাত মোড়ক বাধ্যতা মূলক ব্যবহার আইন এর ২০১০ সালের ১৪ ধারায় দোষী সাব্যস্ত করে উক্ত জরিমানা আদায় করেন। এ সংক্রান্তে ভ্রাম্যমান আদালতের মামলা নং ১৯৪/১৫ তারিখ ০৬/১২/২০১৫, ধারা পন্য পাট জাত মোড়ক বাধ্যতা মূলক আইন এর ২০১০ সালের ১৪। বাকি ০৮টি ফ্লাওয়ার মিলস কোম্পানীতে প্লাস্টিক জাতীয় বস্তা ব্যবহার না করায় তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। জাতীয় স্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK