শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
সাঙ্গারকারার মুখে মুস্তফিজের প্রশংসা

সাঙ্গারকারার মুখে মুস্তফিজের প্রশংসা

2acf6516af475ece6d935e976c651ba5-Sanga-Mustafiz

ক্রিড়া প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : ২০১১, ২০১২, ২০১৩-কুমার সাঙ্গাকারা টানা তিনবার ছিলেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে। তবে এবার একাদশে নিজের নাম দেখে খানিকটা অবাকই লঙ্কান কিংবদন্তি!
মার্চে বিশ্বকাপের পরই বিদায় নিয়েছেন ওয়ানডে থেকে। তবে বিদায়ের আগের চার মাস অর্থাৎ গত নভেম্বর থেকে মার্চ, এ সময়ে ২৪ ম্যাচে করেছেন ৭৩.৫০ গড়ে ১৩৯০ রান। এর মধ্যে ৬ সেঞ্চুরির চারটিই বিশ্বকাপে। আইসিসির একাদশে তিনি না থাকেন কীভাবে! সাঙ্গাকারা তবুও নিজের নাম দেখে বিস্মিত!
এই বিস্ময় তো আছেই, একই সঙ্গে দলে তরুণ মুস্তাফিজুর রহমানকে দেখে কিছুটা আনন্দিতও সাঙ্গাকারা, ‘আইসিসির বর্ষসেরা দলে থাকতে পারা অবশ্যই সম্মানের। এই দলে মুস্তাফিজের থাকাটা দারুণ হয়েছে। এটা তার পাওনা ছিল। আর আমার ব্যাপারটি হচ্ছে, নিশ্চয়ই জানেন এর মধ্যে অবসর নিয়েছি। তারপরও আইসিসির দলে থাকাটা অবাক হওয়ার মতো। গত বছর কিছুটা খেলেছিলাম বলে হয়তো আমাকে রাখা হয়েছে। সব মিলিয়ে ভালো লাগছে।’
বিপিএলে খেলতে এসে সতীর্থ মুস্তাফিজকে আগেও প্রশংসায় ভাসিয়েছিলেন ঢাকা অধিনায়ক। সাঙ্গাকারার মুখে আরও একবার মুস্তাফিজ-স্তুতি, ‘ঢাকা ডায়নামাইটসে সময়টা উপভোগ করছি। মুস্তাফিজ খুবই ভালো বোলার। এখনো তরুণ। তার শেখার আগ্রহ প্রবল। সে বাংলাদেশের হয়েও আরও ভালো কিছু করবে।’
আইসিসি ওয়ানডে বর্ষসেরা একাদশের দুজন থাকার পরও পয়েন্ট টেবিলে ঢাকা ডায়নামাইটসের অবস্থান খুব একটা ভালো নয়। সেরা চারে নিজেদের জায়গা পোক্ত করতে শেষ চারটি ম্যাচে ভালো করতেই হবে। আর ভালো করতে স্থানীয় খেলোয়াড়দের দিকেই তাকিয়ে সাঙ্গাকারা, ‘আমাদের দলের ব্যাটিং লাইনটা বেশ ভারসাম্যপূর্ণ। স্থানীয় খেলোয়াড়রাও ভালো খেলছে। তবে তাদের আরও জ্বলে উঠতে হবে। আমার বিশ্বাস, তারা সেটা পারবে। বাংলাদেশের সেরা খেলোয়াড়দের কয়েকজন আছে আমাদের দলে। এগিয়ে যেতে তাদের সুযোগ দিতে হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK