শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
টাঙ্গাইলে মনোনয়নপত্র বাতিলের ঘটনায় এক মেয়রপ্রার্থীর মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাতিলের ঘটনায় এক মেয়রপ্রার্থীর মৃত্যু

election+jugantor_17392

ডেস্ক রিপোর্ট,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : আসন্ন পৌরসভা নির্বাচনে টাঙ্গাইলের গোপালপুর পৌরসভায় মেয়রপ্রার্থী ছিলেন মো. এনামুল হক (৪০)। আজ শনিবার দুপুরে তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। সন্ধ্যায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন এনামুল।

দলীয় সূত্রে জানা যায়, এনামুল হক আওয়ামী যুবলীগের গোপালপুর উপজেলা শাখার যুগ্ম-সম্পাদক পদে ছিলেন। তিনি আসন্ন গোপালপুর পৌরসভায় মেয়র পদে নির্বাচনের লক্ষ্যে দীর্ঘদিন ধরে প্রচার চালিয়ে আসছিলেন। কিন্তু আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পান রকিবুল হক। এরপরও তিনি নির্বাচন করার সিদ্ধান্তে অনড় থাকেন। ৩ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
গোপালপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শামসুল হুদা বলেন, স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের মনোনয়নপত্রে সমর্থনকারী ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় ওই মনোনয়নপত্র বাতিল হয়েছে।
এনামুলের ভগ্নিপতি আবদুল লতিফ জানান, দুপুরে মনোনয়নপত্র বাতিলের পর থেকে এনামুল বিমর্ষ ছিলেন। সন্ধ্যার দিকে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক খায়রুল ইসলাম মৃত ঘোষণা করেন।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK