শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
কুষ্টিয়ায় ৭ বছরের শিশুর লাশ উদ্ধার॥পুলিশের ধারনা ধর্ষন পরে হত্যা

কুষ্টিয়ায় ৭ বছরের শিশুর লাশ উদ্ধার॥পুলিশের ধারনা ধর্ষন পরে হত্যা

20-s-03

অনলাইন ডেস্ক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা চর থেকে আজ শনিবার ইশিতা নামের সাত বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর গলাটিপে হত্যা করা হয়েছে।

ইশিতা কুমারখালী উপজেলার উত্তর যদুবয়রা গ্রামে পরিবারের সঙ্গে থাকত। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
পুলিশ জানায়, আজ বিকেল তিনটার দিকে ইশিতা বাড়ির পাশে মাঠে ঘাস কাটতে যায়। সন্ধ্যায় বাড়ি না ফিরলে পরিবারের লোকজন মাঠে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে তাঁরা মাঠে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে কুমারখালীর যদুবয়রা পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন পুলিশ সদস্যদের নিয়ে ওই মাঠে যান।
আজ সন্ধ্যার দিকে মুঠোফোনে আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, শিশুটির গলায় কালো দাগ আছে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে থানা থেকে পুলিশ পাঠানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK