শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
চলন্ত বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লাঞ্ছিত

চলন্ত বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লাঞ্ছিত

20-s-03 copyঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে এক বাসচালকের সহকারী লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রী মানিকগঞ্জ থেকে বাসযোগে ঢাকায় আসছিলেন। এ ঘটনায় আজ শুক্রবার ওই ছাত্রী রাজধানীর দারুস সালাম থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। পরে তা মামলা হিসেবে নেওয়া হয়েছে।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান  বলেন, লিখিত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।
ওসি বলেন, ওই ছাত্রী অভিযোগ করেন, আজ বেলা পৌনে একটার দিকে ওই ছাত্রী নিজের গ্রামের বাড়ি মানিকগঞ্জ থেকে শুকতারা পরিবহনের একটি বাসে চড়ে ঢাকায় আসছিলেন। কিছুদূর আসার পর তাঁর পাশে থাকা যাত্রী নেমে যান। তখন পাশের আসনে বসেন বাসচালকের সহকারী মামুন। এ সময় বাসে মাত্র ১০ থেকে ১২ জন যাত্রী ছিল। একপর্যায়ে বাসচালকের সহকারী মামুন তাঁর সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। তিনি প্রতিবাদ করলে মামুন গালিগালাজ করতে থাকেন। তারপর ওই ছাত্রী গাবতলী বাসস্ট্যান্ডে নেমে যান। তখনো মামুন তাঁকে গালিগালাজ করেন। পরে ওই ছাত্রী দারুস সালাম থানায় লিখিত অভিযোগ করেন।
ওসি বলেন, ওই ছাত্রীর ভাষ্যমতে, চালক তাঁর সহকারীর নাম মামুন বলে ডেকেছেন। তাই তিনি অভিযোগে বাসচালকের সহকারীর নাম মামুন লিখেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK