শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
রূপগঞ্জ থেকে অপহৃত স্কুল শিক্ষার্থী রায়পুরায় উদ্ধার ॥ আটক-১

রূপগঞ্জ থেকে অপহৃত স্কুল শিক্ষার্থী রায়পুরায় উদ্ধার ॥ আটক-১

mmm
রুপগঞ্জ প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহৃত ৯ম শ্রেণীতে পড়–য়া উজ্জল নামে এক স্কুল শিক্ষার্থীকে নরসিংদী জেলার রায়পুরা থানার খিদিরকান্দি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে ওই স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ। এসময় বাদল রবি দাস নামে এক অপহরণকারীকে আটক করা হয়। আটক বাদল রবি দাস কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার করসাকরিয়া নতুনবাজার এলাকার গনেশ রবি দাসের ছেলে।
এর আগে, গত ২ ডিসেম্বর বুধবার দুপুরে স্কুল শিক্ষার্থী উজ্জলকে অপহরণের পর তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। উজ্জল উপজেলার মাহনাটেকপাড়া এলাকার নুরু মিয়ার ছেলে। সে স্থানীয় মুজিবুর রহমান ভুইয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, গত বুধবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গোলাকান্দাইল হাট সংলগ্ন এলাকা থেকে মুহিন, সাগরসহ একদল অপহরণকারী মটরসাইকেল যোগে উজ্জলকে অজ্ঞান করে অপহরণ করে নিয়ে যায়। পরে ওই রাতে উজ্জলের মা ওম্মে হানির কাছে ব্যবহৃত মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। দাবিকৃত মুক্তিপণের টাকা না দেয়া হলে স্কুল শিক্ষার্থী উজ্জলকে হত্যা করার হুমকিও প্রদান করা হয়। অপহরণের বিষয়টি উজ্জলের বাবা নুরু মিয়া থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ গত দু’দিন চেষ্টা চালিয়ে শুক্রবার সকালে নরসিংদী জেলার রায়পুরা থানার খিদিরকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত উজ্জলকে উদ্ধার করে। এসময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাদল রবি দাসকে আটক করে পুলিশ।
অপহরণের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। অপহরণের সঙ্গে জড়িত বাকিদের আটকের চেষ্টা চলছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK