শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় এক কসমেটিক ব্যবসায়ীর মৃত্যু

সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় এক কসমেটিক ব্যবসায়ীর মৃত্যু

nihoto

ডেস্ক রিপোর্ট,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : সিদ্ধিরগঞ্জে একটি ট্রাক (চট্ট মেট্টো-ড-৬২৯) এর চাপায় সানাউল্লাহ (৩২) নামে এক কসমেটিক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত সানাউল্লাহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে বদরুদ্দিন সুপার মার্কেটে কসমটিকের ব্যবসা করতেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে ওই মার্কেটের সামনের মহাসড়কে রাস্ত পারাপারের সময় ঘটনাটি ঘটে। এসময় গাড়ির চাকায় পিষ্ট হয়ে সানাউল্লার মাথা থেতলে যায় ও তার সাথে থাকা কয়েক বান্ডিল টাকা মহাসড়কে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মহাসড়কে ছড়িয়ে থাকা টাকার মধ্যে থেকে ৯৮ হাজার ৫’শ ৮০ টাকা  ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে কয়েকজন পথচারী জানান, ছড়িয়ে থাকা টাকার বান্ডিলের মধ্যে একটি বান্ডিল পুলিশ সড়িয়ে ফেলে। ঘটনার পর লোকজন ট্রাকটির পিছু ধাওয়া করে সানাড়পাড় বাসস্ট্যান্ড এলাকা থেকে ট্রাকের চালক জয়নাল আবেদিনসহ ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করে। নিহত সানাউল্লাহ সিদ্ধিরগঞ্জের সর্দার পাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে। আটক চালক চ্ট্টগ্রাম জেলার হাসনাবাদ এলাকার আবুল হাসেমের ছেলে।
লাশ উদ্ধারকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুকের সাথে টাকা উদ্ধারের বিষয়ে কয়েক দফা কথা বলতে চাইলে তিনি ব্যস্ততা দেখিয়ে মোবাইল কেটে দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ১০টা পর্যন্ত থানায় কোনো মামলা রুজু হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK