শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
প্রতিবন্ধীদের সমাজের উন্নয়ণের ধারায় নিয়ে আসতে হবে ॥ জেলা প্রশাসক

প্রতিবন্ধীদের সমাজের উন্নয়ণের ধারায় নিয়ে আসতে হবে ॥ জেলা প্রশাসক

03শহর প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: আনিছুর রহমান মিঞা বলেন, প্রত্যেক পিতা-মাতাকে প্রতিবন্ধী সন্তানদের প্রতি ভাল দৃষ্টি দিতে হবে। প্রতিবন্ধীরা নিজেদের যেন কখনো অসহায় মনে না করে সেজন্য সাধারন মানুষের মত সকলকে তাদের ভালবাসতে হবে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সকাল ১১ টায় জেলা প্রশাসক সভা কক্ষে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় “একিভূতকরণঃ সক্ষমতার ভিত্তিতে সকল প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ান”। জেলা প্রশাসক আরো বলেন, প্রতিবন্ধীদের সমাজের উন্নয়ণের ধারায় নিয়ে আসতে হবে। শিক্ষা ও কর্মক্ষেত্রে তাদের সবচেয়ে বেশী অগ্রাধিকার দিতে হবে।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মুখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা: আশুতোষ দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন আরা বেগম। আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক ডা: জব্বার চিশতী, প্রদীপ দাস সহ প্রতিবন্ধী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থীরা।
এর আগে সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরন ও প্রতিবন্ধীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয় ।
উল্লেখ্য, জাতিসংঘ ঘোষিত এ দিবসটি ১৯৯২ সাল থেকে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। প্রতিবন্ধীতা বিষয়ে সচেতনতার প্রসার, প্রতিবন্ধী ব্যক্তির মর্যাদা সমুন্নতকরণ, তাদের অধিকার সুরক্ষা এবং সকল প্রতিবন্ধী ব্যাক্তির জীবনমান উন্নতির লক্ষ্যে প্রতিবছর এই দিবসটি পালন করা হয়। এছাড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ক্রীড়া, সাংস্কৃতিক ইত্যাদি সকল কর্মকান্ডে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করার সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাও এই দিবসের লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK