শিরোনামঃ
শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্য নারায়ণগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা পটুয়াখালী জেলায় দুই মন্ত্রী পাওয়ার সম্ভাবনা আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ইসলামী আন্দোলনের আমীরের বাস ভবনে তারেক রহমান সোনারগাঁয়ে রাজমিস্ত্রিকে পিটিয়ে হত্যা নারীদের আত্মনির্ভরশীল করতে  দিনব্যাপী রান্নার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নাহিদ ইসলামের বাসভবনে তারেক রহমান জামায়াত ইসলামীর আমিরের সঙ্গে তারেক রহমান সাক্ষাৎ
সোনারগাঁ-তারাব পৌর নির্বাচনে মনোনয়ন পত্র জমা

সোনারগাঁ-তারাব পৌর নির্বাচনে মনোনয়ন পত্র জমা

01(1)
বিশেষ প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : আসন্ন সোনারগাঁ ও তারাব পৌরসভা নির্বাচনের মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে উপজেলা নির্বাচন কমিশন কমিশন কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১০ জন মেয়র ও ১০৩ জন কাউন্সিলর প্রার্থী। যাদের মধ্যে আওয়ামীলীগ ও বিএনপির বিদ্রোহ প্রার্থীরাও রয়েছেন। দুটি পৌরসভা নির্বাচনে পুরুষ কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৮৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১৭ জন। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁ উপজেলা নির্বাচন অফিসার মো: ওমর ফারুক ও রূপগঞ্জ উপজেলা রিটার্নিং কর্মকর্তা হাবিবা আক্তারের নিকট মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা। সুষ্ঠ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার লক্ষে সকল প্রস্তুতি নেয়া হচ্ছে বলে সাংবাদিকদের জানান জেলা নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো: তারিফুজ্জামান। রূপগঞ্জ: রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫জন প্রার্থী বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত হাসিনা গাজী, বিএনপি মনোনীত নাছিরউদ্দিন আহম্মেদ, বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে বর্তমান মেয়র ও তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, ইসলামিক শাসনতন্ত্রের মনোনীত সিব্বির আহম্মেদ। এছাড়া ৫৭ জন সাধারণ কাউন্সিলর ও ১১ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীরা তাদের সমর্থিত লোকজনকে সাথে নিয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রির্টানিং অফিসার মো. লোকমান হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসিনা গাজী সহ¯্রাধিক আওয়ামী মহিলা লীগের নেতাকর্মী সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামানের কাছের লোক খ্যাত বিএনপি নেতা নাছিরউদ্দিন আহম্মেদকে দলীয় মনোনয়ন দেয়ায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, ওলামদলের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। সোনারগাঁ: সোনারগাঁ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এদের মধ্যে আওয়ামীলীগ প্রার্থী সাংসদ নজরুল ইসলামের ভগ্নিপতি ও আওয়ামী আইনজীবী যুব পরিষদের আহবায়ক এড. ফজলে রাব্বী, বিএনপির প্রার্থী থানা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোশারফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান পৌর মেয়র সাদেকুর রহমান, স্বতন্ত্র আজাদ নজরুল ও নাগরিক কমিটির ব্যানারে সাইদুর রহমান মনোনয়ন পত্র জমা দেন।আর কাউন্সিলর পুরুষ পদে ২৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK