শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
জিমবাবুকে হারিয়ে বিশকাপে এবার নারী টাইগাররা

জিমবাবুকে হারিয়ে বিশকাপে এবার নারী টাইগাররা

bangladesh-women_17388
ক্রিড়া প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম :অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ‘এ’ গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেমিফাইনালে জিম্বাবুয়েকে ৩১ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ করে নিলো প্রমিলা ক্রিকেটাররা। বৃহস্পতিবার ব্যংককে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ব্যাট করে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা। তবে বল হাতে ফিল্ডিংয়ে নেমে চেপে ধরে প্রতিপক্ষকে।

 ৯০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রমিলা বোলারদের তোপের মুখে পড়ে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল। নিয়মিত বিরতিতে তারা উইকেট হারাতে থাকে। ৪৪ রানের মধ্যেই তারা আটটি উইকেট হারায়। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ৫৮ রান তুলতেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ের নারীরা। ৪টি উইকেট নিয়েছেন রুমানা আহমেদ। দুটি করে উইকেট নিয়েছেন শায়লা শারমিন ও ফাহিমা খাতুন। অন্য দুই উইকেট রান আউটে কাটা পড়ে।
 মাত্র ৫৮ রানে জিম্বাবুয়ের ইনিংসকে গুড়িয়ে দিয়ে ৩১ রানের জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। পাশাপাশি ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিতব্য নারী দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করেছে জাহানারার দল। বাংলাদেশের মেয়েরা এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেল ।
 গ্রুপ পর্বের তিনটি ম্যাচ। প্রথমটিতে ৭৩ রানে জয়। বাকি দুটিতে ৮ উইকেটের বড় ব্যবধানে জয়। দাপট দেখিয়ে সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ পায় জিম্বাবুয়েকে। খুব চেনা প্রতিপক্ষ। গেল মাসেই ঘরের মাঠে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ করেছে টাইগ্রেসরা। সেমিফাইনালে তাদেরকে পেয়ে খানিকটা খুশিই হয় বাংলাদেশের মেয়েরা।
 বল হাতে জিম্বাবুয়ের জোসেফিনে এমকোমো ২টি উইকেট নেন। ১টি উইকেট নেন মাজভিশায়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK