শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
চাঁদাবাজি মামলায় নুর হোসেনকে আদালতে প্রেরন

চাঁদাবাজি মামলায় নুর হোসেনকে আদালতে প্রেরন

002a
নিজস্ব প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জর আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে একটি চাদাবাজি মামলায় আজ বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়েছে। সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অষোক কুমার দত্তের আদালতে কঠোর নিরাপত্তায় নূরকে হাজির করা হয়। শুনানি শেষে মামলাটি বিচারের জন্য বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।

 কোর্ট পুলিশের এসআই গোলাম হোসেন জানান, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ইকবাল হোসেন নামে এক দোকান মালিকের কাছে ৫ লাখ টাকা চাদা দাবি করেছিল নূর হোসেন। পরে দাবিকৃত চাঁদা না পেয়ে ২০১৩ গত বছরের ৩০ মে দোকানে হামলা চালিয়ে ব্যবসায়ী ইকবাল ও তার ভাই সুশীলকে মারপিট করেন।
 এ ঘটনায় ২০১৪ সালের ৮ জুন সিদ্ধিরগঞ্জ থানায় একটি চাদাবাজি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে নূর হোসেন, তার ভাতিজা নাসিক কাউন্সিলর শাহজালাল বাদল, সহযোগী আলী মোহাম্মদ, চার্চিল, শাহজাহান ও টুন্ডা বুলবুলের বিরুদ্ধে চলতি বছরের ১৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র(চার্চশীট) দাখিল করেন।
এ মামলার শুনানি শেষে আদালত মামলাটি বিচারের জন্য জজ কোর্টে প্রেরণ করেন। আগামী ১১ জানুয়ারী জেলা ও দায়রা জজ আদালতে মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK