শিরোনামঃ
বন্দরে ট্রাকচাপায় নার্সের মৃত্যু: জব্দ ট্রাক থেকে মালামাল ছেড়ে দেওয়ায় স্বামীর ক্ষোভ পাসপোর্ট অফিসে দালালচক্রের তৎপরতা: দুই  সাংবাদিক পরিচয়দাতার মুচলেকা রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত বৈষম্যবিরোধী হত্যা মামলায় আইভীর জামিন না মঞ্জুর বন্দরে পূর্ব শত্রুতার জেরে হামলা : বিধবা নারী ও ভাইদের পিটিয়ে নগদ ৩ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটপাট ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত : নিশ্চিত করেছে ইরানি গণমাধ্যম ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নার্স নিহত সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শোন অ্যারেস্ট আইভী : বাইরের আলো দেখা হলো না তার পাসপোর্ট অফিসে অভিযান : বিশেষ পেশার একজনকে কারাদন্ড
লাগেজ কেটে ডলার চুরি, বিমানের চার কর্মচারীর কারাদণ্ড

লাগেজ কেটে ডলার চুরি, বিমানের চার কর্মচারীর কারাদণ্ড

অনলাইন ডেস্ক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : যাত্রীর লাগেজ কেটে চার হাজার মার্কিন ডলার চুরির দায়ে বাংলাদেশ বিমানের চার কর্মচারীকে (ট্রাফিক হেলপার) এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানাও করা হয়। আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে তাঁদের বিমানবন্দরের কর্তব্যরত ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ এ রায় দেন। বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, রবিউল ইসলাম (২৯) ‍, আতাউর রহমান (২৮), মনিরুল ইসলাম (২৮) ও মাসুম হোসেন সরকার (২৮)।
এপিবিএন কর্মকর্তা আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, আজ বেলা পৌনে দুইটার দিকে চীন থেকে চায়না ইস্টার্ন এয়ারলাইনসের একটি বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা নেমে যাওয়ার পর পণ্য খালাস করার জন্য ওই চার ট্রাফিক হেলপার বিমানে ওঠে। নেমে যাওয়ার পর তাঁদের আচরণে সন্দেহ হলে দায়িত্বরত এপিবিএন সদস্যরা তাঁদের শরীরে তল্লাশি চালান। এ সময় রবিউলের পায়ের মোজার ভেতরে চার হাজার মার্কিন ডলার পাওয়া যায়। পরে রবিউল স্বীকার করেন, তাঁরা চারজনই এক যাত্রীর লাগেজ কেটে ডলারগুলো চুরি করেছেন।
আলমগীর হোসেন আরও বলেন, সন্ধ্যার দিকে আদালত বসিয়ে ওই চারজনকে দণ্ড দেওয়া হয়। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। তবে যে যাত্রীর লাগেজ কেটে ডলার চুরি করা হয়েছে তার নাম-ঠিকানা এখনো জানা যায়নি। তাঁর নাম-ঠিকানা জানানোর জন্য চায়না ইস্টার্ন এয়ারলাইনস কর্তৃপক্ষকে বলা হয়েছে। এদিকে ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ প্রথম আলোকে বলেন, দণ্ডপ্রাপ্তদের চাকরিচ্যুত করার জন্য বাংলাদেশ বিমান কর্তৃপক্ষকেও নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK