শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
পাকিস্তানে ভোট দেয়ায় বোনকে হত্যা করল ভাই

পাকিস্তানে ভোট দেয়ায় বোনকে হত্যা করল ভাই

Khun

আন্তজাতিক ডেস্ক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : পাকিস্তানে নিষেধ অমান্য করে স্থানীয় নির্বাচনে ভোট দেয়ায় ক্রুদ্ধ হয়ে এক ভাই তার বড় বোনকে হত্যা করেছে। ইসলামাবাদের ২৫ কিলোমিটার পশ্চিমে তষশীলা শহরে মঙ্গলবার এ হত্যার ঘটনা ঘটে। বুধবার স্থানীয় পুলিশ কর্মকর্তা নাঈম আব্বাস জানান, ৩২ বছর বয়সী স্কুল শিক্ষিকা আসিফ নরিন তার ২০ বছর বয়সী ভাই দানিশ আলির কথা অমান্য করে স্থানীয় নির্বাচনে ভোট দেয়ায় দানিশ আলি তার ওপর ক্রুদ্ধ হয়। বোনকে হত্যার পর আলি পালিয়ে গেছে। পুলিশ তাকে খুঁজছে।  তিনি বলেন, নিহতের বাবার দায়েরকৃত রিপোর্ট অনুযায়ী আলি তার পিস্তল দিয়ে নরিনকে গুলি করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নারীর কর্মক্ষেত্র শুধুমাত্র বাড়িতেই- পুরুষের এ ধারণা প্রচলিত থাকায় পাকিস্তানের রক্ষণশীল গ্রাম্য এলাকাগুলোতে নারীদের ভোট দেয়ার হার কম।

 তবে ভোট প্রয়োগের জন্য খুন হওয়ার ঘটনা বিরল। তবে, প্রতি বছর পাকিস্তানে অনেক নারীই পারিবারিক সন্ত্রাস অথবা পরিবারের সম্মান ক্ষুন্নের দায়ে খুন হন।
 পাকিস্তানে একটি প্রচারক সংগঠন, দি আওরাত ফাউন্ডেশন রক্ষণশীল পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে।
 সংগঠনটি জানিয়েছে, ২০০৮ সাল থেকে এ পর্যন্ত তিন হাজারের বেশি নারী এ ধরনের হামলার শিকার হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK