শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
বরগুনায় পিকআপ স্ট্যান্ড দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২,৩ টি গাড়ি ভাংচুর

বরগুনায় পিকআপ স্ট্যান্ড দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২,৩ টি গাড়ি ভাংচুর

-songshoso_9156420151127153646

বরগুনা প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : বরগুনা শহরের চর কলোনী এলাকায় সাবেক প্রধান শিক্ষক আজাহাউদ্দিনের বাড়িতে বুধবার রাত সোয়া ১০ টায় গোলাগুলি হামলা চালিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা । এতে সদর উপজেলার চেয়ারম্যান সহ অন্তত ২ জন আহত হয়েছে ।
জানা গেছে,বরগুনা শহরের চরকলোনী এলাকায় সাবেক প্রধান শিক্ষক আজাহারউদ্দিনের বাসায় একটি বৈঠক চলাকালে স্থানীয় বিএনপির নামধারী নেতা সুমন,রুবেল ও খোকন সহ ৭/৮ জনের একটি দল দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে গোলাগুলি ও হামলা চালায় । ওই সময়ে শিক্ষকের বাসায় উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলার চেয়ারম্যান ও আ’লীগের নেতা আব্বাস হোসেন মন্টু মোল্লা,মাহাতাবউদ্দিন মোল্লা,দারুল ইসলাম,বাবলু সহ তাদের সমর্থকরা । বৈঠক অবস্থায় হঠাৎ করে তাদর উপরে অতর্কিত হামলা চালায় ওই সন্ত্রাসীরা । গোলাগুলির এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায় । এই সময়ে হামলাকারী ও হামলার স্বীকার উভয় পক্ষের তিনটি গাড়ি ভাংচুর করা হয়।
স্থানীয়রা জানায়,আজাহারউদ্দিনের বাসায় বর্তমান উপজেলার চেয়াম্যান,বাবলু ও তার সমর্থকরা এসে একটি বৈঠকে বসলে হঠাৎ করেই স্থানীয়রা বিএনপি নেতা সুমন,খোকন ও রুবেল বাহিনীরা গুলি ও হামলা চালায় । এসময় চেয়ারম্যান সহ ২ জন আহত হয়। পরে পুলিশ আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় । এসময় মোটরসাইকেল সহ কয়েকটি গাড়ি ভাংচুর করে স্থানীয়রা।
বরগুনা সদর থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,সুমন ,খোকন,রুবেল নামের যারা হামলার ঘটনা ঘটিয়েছে তারা নেশাখোর এবং মারামারির মূল কারন হলো বাসস্ট্যান্ড নিয়ে । স্থানীয় বাসিন্দা বাবলুর উপর তারা হামলা চালানোর চেষ্টা চালায় তবে হামলা করতে পারেনি ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK