শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ী সালাম ইয়াবাসহ গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে মাদক ব্যবসায়ী সালাম ইয়াবাসহ গ্রেপ্তার

054
সিদ্ধিরগঞ্জ প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : সিদ্ধিরগঞ্জে ১শত পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আব্দুস সালাম (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এসআই জহুরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার সকাল সাড়ে ১০ টায় সিদ্ধিরগঞ্জ এনায়েত নগর এলাকা থেকে তাকে ওই ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত সালাম পাঠানচটুলী এলাকার জয়নাল আবেদীনের ছেলে ও এনায়েত নগর এলাকার মোহাম্মাদ আলীর ভাড়াটিয়া। সে পাঠানটুলী আইলপাড়া এলাকার চিহৃত মাদক ব্যবসায়ী পিস্তল দেলুর সহযোগী।
এলাকাবাসী জানান, সালাম পিস্তল দেলুর সহযোগী হলেও সে যুবলীগ নেতা শহিদুল্লাহ ওরফে কালা মানিকের সেল্টারের মাদক ব্যবসা করে। কালা মানিকের রয়েছে ১০/১২ জন মাদক ব্যবসায়ী সিন্ডিকেট। তাদের প্রত্যেকের রয়েছে কয়েকজন খুচরা বিক্রেতা। তারা পাঠানটুলী, নতুন আইলপাড়া, এনায়েতনগর, কুমিল্লা পট্টি, হাজীগঞ্জ, গোপটা, আইটি স্কুল, জেলাপাড়া পুল, চৌধুরীবাড়ি এলাকায় প্রকাশে ইয়াবা বিক্রয় করে। আর এ সব মাদক ব্যবসার টাকা দেয় শহিদুল্লাহ ওরয়ে কালা মানিক। আমরা এলাকাবাসী কালা মানিককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (ওসি) মুঃ সারাফাত উল্লাহ এর সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত সালাম ও পিস্তল দেলুর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। দেলুকে আটক ও তার মাদক ব্যবসা চিরতরে বন্ধ করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK