শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
নারায়ণগঞ্জে বিশ্ব এইডস দিবস পালিত

নারায়ণগঞ্জে বিশ্ব এইডস দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : বিশ্বের অন্যান্য দেশের মতো নারায়ণগঞ্জেও আজ ১ ডিসেম্বর পালন করা হয়েছে বিশ্ব এইডস দিবস। এ বছর বিশ্ব এইডস দিবস পালনের ২৮ বছর পূর্তি হচ্ছে। ১৯৮৮ সাল থেকে আন্তর্জাতিকভাবে এই দিনটি ব্যাপক উৎসাহ ও গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা: আশুতোষ দাস জানান, সরকারী মোতাবেক তাদের কাছে কোন তথ্য না থাকলে বিভিন্ন এনজিও সংস্থা মোতাবেক নারায়ণগঞ্জ জেলায় ২১ জন এইডস্ রোগী রয়েছে।
তিনি আরো জানান, এইডস রোগীদের সরকারী ভাবে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তবে এ রোগ নিয়ন্ত্রনে জনগণকে আরো বেশী সচেতন হওয়ার আহবান জানান সিভিল সার্জন।
২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বিশ্ব এইডস দিবসে প্রতিপাদ্য বিষয় নির্ধারিত হয়েছে, শূন্য লক্ষ্যমাত্রা অর্জন। এইচআইভি বা এইডস সংক্রমণের বিশ্ব প্রেক্ষাপটে এ বিষয়টির গুরুত্ব অপরিসীম। এই লক্ষ্যমাত্রা অর্জনে ঝঁকিপূর্ণ ও এইচআইভি আক্রান্ত জনগোষ্ঠীর জন্য ঝুঁকি ও ক্ষতি হ্রাস, অত্যাবশ্যকীয় সেবা, চিকিৎসা সেবা ও সহযোগিতার নিশ্চিত করা এবং গণসচেতনতা বৃদ্ধিতে এইডস দিবস পালন তাৎপর্যময়।
এদিকে বিশ্ব এইডস দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জনের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে সকাল ১০ টায় র‌্যালী বের করা হয়। এরপর জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন ডা: আশুতোশ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: আনিছুর রহমান মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মহিবুল আলম।
বিপিএলে চিটাগংকে ৯ উইকেটে হারলো রংপুর
নোয়াখালীতে ২ ব্যবসায়ীকে কুপিয়েছে যুবলীগ কর্মিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK