শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
বরিশালে নিজ গৃহ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

বরিশালে নিজ গৃহ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

20-s-03
বরিশাল প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : বরিশাল নগরীর কাউনিয়ায় নিজ বাসা থেকে স্বামী এবং স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন-রাজমিস্ত্রী মো. খালেক ঢালী (৪২) ও তার স্ত্রী মুকুল বেগম (২৬)।

 কাউনিয়ার প্রথম লেনে সত্তার ম্যানশন থেকে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় লাশ দু’টি উদ্ধার করা হয়।
কাউনিয়া থানার সহকারী কমিশনার এএইচ এনায়েত করিম পিপিএম জানান, খালেক ঢালীর গলায় আঘাতের চিহ্ন এবং শরীর রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়েছেন। আর মুকুল বেগমের মৃতদেহ মশারীর মধ্যে তবে পা দুটো বাইরে রয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা এনিয়ে তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ থেকে এই ঘটনা ঘটতে পারে।
 তিনি বলেন, তারা সিআইডির বিশেষ টিম খবর দিয়েছেন। তারা দেখার পর মৃতদেহ শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হবে ময়নাতদন্তের জন্য। এরপরই আইন অনুযায়ী ব্যাবস্থা নেবেন তারা।
 সত্তার ম্যানশনের ভাড়াটিয়া মাধবী বসু বলেন, সাত বছর আগে  মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের খালেক ঢালী এবং বরিশাল শহরতলীর সাপানিয়া গ্রামের আমিনউদ্দিন হাওলাদারের কন্যা মুকুল বেগমের সাথে বিয়ে হয়। ২০১২ সালের মার্চ মাসে সত্তার ম্যানসনের টিনের একচালা ঘর ভাড়া নিয়ে থাকেন এই দম্পতি। বিয়ের বয়স ৭ বছর হলেও তাদের সন্তান হয় না বলে প্রায়ই কলহ হতো দু’জনের মধ্যে। সোমবার বিকাল সাড়ে ৪টায় সর্বশেষ এই দম্পতি ভাত খাওয়ার সময় কথা হয় তার সাথে। আজ সকাল সাড়ে ৮টায়  সাপ্লায়ের পানি নেয়ার সময় ফুরিয়ে যাচ্ছে বলে মুকুল বেগমকে ডাকতে যান। দরজা, জানালায় ডাকাডাকি করলেও সাড়া মেলেনি। এরপর বাড়ির অপর ভাড়াটিয়া ও এলাকার লোকজন জড়ো হয়ে বেড়ার টিন ছুটিয়ে ফ্যানের সাথে খালেক ঢালীর মৃতদেহ দেখতে পান। এরপরই স্থানীয় কাউন্সিলর এসে পুলিশে খবর দিলে কাউনিয়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK