শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
নূর হোসেনের হাসির রহস্য কোথায় ? এর পিছনে কোন শক্তি লুকিয়ে আছে

নূর হোসেনের হাসির রহস্য কোথায় ? এর পিছনে কোন শক্তি লুকিয়ে আছে

002a

স্পেশাল করেসপান্ডেন্ট,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : আলোচিত ৭ হত্যার প্রধান আসামি নূর হোসেন এতো বড় অপরাধ করার পরেও তার কোন অনুসূচনা নেই । সোমবা ওই মামলা দুটির হাজিরা দিতে আদালতে আসলে সেখানে উপস্থিত মানুষের সামনে তার মুখে থাকা সকল দাতগুলো বের করে হাসতে দেখা গেছে । এই দৃশ্য থেকে আদালত পাড়ার লোকজন বলাবলি করেেছ ওর কি একটুকুও লজ্জা নাই দাত বের করে আবার হাসে । নাকি এর ফিছনে অন্য কোন রহস্য আছে বা এর নেপথ্যে কোন রাঘব বোয়াল ইন্দন যোগাচ্ছে । এরকম নানা প্রশ্ন বাসা বেধেছে মানুষের মনে । নারয়ণগঞ্জে সাত খুনের ঘটনায় দায়ের করা দুইটি মামলার মধ্যে আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় দায়ের করা মামলাটির অভিযোগ আগামী ১১ জানুয়ারী গঠন করা হবে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। আদালত র‌্যাব-১১ এর সাবেক সিও লেঃ কর্ণেল তারেক সাঈদসহ ১৩ জনের জামিনের আবেদন না মঞ্জুর করেছে। অন্যদিকে কাউন্সিলর নজরুল ইসলাম ও তার ৪ সহযোগীসহ ৫ জনকে হত্যার ঘটনায় সেলিনা ইসলাম বিউটির দায়ের করা মামলাটির বিচার কাজ শুরু করার জন্য জেলা জজ আদালতে প্রেরণের জন্য নির্দেশ দিয়েছে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। সোমবার পৃথক দুইটি আদালতে এসব আদেশ দেয়া হয়।
এদিকে আদালতের প্রবেশের পথে পর নূর হোসেন প্রথমবারের সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলেন, আমি তো হাসলেও দোষ। আদালতের নেওয়ার পর কাঠগড়ায় প্রথমবারের মত দেখা হয় নূর হোসেন র‌্যাব-১১ সাবেক সিও তারেক সাঈদ মেজর আরিফ ও কোম্পানী কমান্ডার এম এম রানার সাথে।। আদালতে কাঠগড়ায় এই চারচজন হঠাৎ কথায় মশগুল হয়ে উঠেন। ৪ জনেই মুচকি হাসছিলেন।
আদালতকে সাত খুন মামলার বাদী অ্যাডভোকেট সাখওয়াত হোসেন খাঁন জানান, আদালতের পিপি এ মামলা নিয়ে নীরবতা পালন করছেন। তার আচারণে সরকারি পক্ষ থেকে যে সুবিধা পাওয়ার কথা তা আমরা পাচ্ছি না।
এদিকে আদালত থেকে বের হয়ে নূর হোসেনকে কারাগারে নেওয়ার পথে আদালতে বারান্দায় নূর হোসেন সাত খুন মামলার বাদী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট সাখওয়াত হোসেনের নাম নিয়ে বলেন, সাখওয়াত আমার কাছ থেকে অনেক সুবিধা নিয়েছে। এখন আমার বিরুদ্ধে কথা বলছে।
মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট সাখাওয়াত হোসেন জানান, নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় ফতুল্লা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা ডা. বিজয় কুমার পাল বাদী হয়ে দায়ের করা মামলাটি অভিযোগ গঠনের জন্য ১১ জানুয়ারী তারিখ নির্ধারন করেছে জেলা ও দায়রা জজ আদালত। সোমবার দুপুরে আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ আদেশ দেন।
আদালতে আসামী পক্ষ র‌্যাব-১১ এর সাবেক সিও লেঃ কর্ণেল তারেক সাঈদসহ ১৩ জনের জামিনের আবেদন করেন এডভোকেট ছরোয়ার মিয়া। এডভোকেট ছারোয়ার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এপিপি এবং বঙ্গবন্ধু যুব আইনজীবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচীব। শুনানী শেষে আদøত জামিন না মঞ্জুর করেন। এসময় আদালতে র‌্যাবের সাবেক তিন র‌্যাব কর্মকর্তা, নূর হোসেনসহ ২৩ আসামী উপস্থিত ছিলো। যে ১৩ জনের জামিনের আবেদন করা হয়েছে তারা সবাই র‌্যাবের সদস্য। নূর হোসেনের পক্ষে আদালতে কোন জামিনের আবেদন করা হয়নি।
এর আগে কাউন্সিলর নজরুল ইসলাম ও তার ৪ সহযোগীসহ ৫ জনকে হত্যার ঘটনায় সেলিনা ইসলাম বিউটির দায়ের করা মামলায় অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রধান আসামী নুর হোসেন ও র‌্যাব এর সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামীকে হাজির করা হয়। আদালতের বিচারক আশোক কুমার দত্ত বিচারের জন্য মামলাটি জেলা জজ আদালতে প্রেরণের জন্য নির্দেশ দিয়েছেন। এ মামলাটির শুনানীর জন্য ১১ জানুয়ারী নির্ধারণ করেছে জেলা ও দায়রা জজ আদালত।
র‌্যাব-১১ এর সাবেক সিও লেঃ কর্ণেল তারেক সাঈদসহ ১৩ জনের পক্ষে জামিনের আবেদন করা আইনজীবী ছরোয়ার হোসেন জানান, নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে জামিনের আবেদন না মঞ্জুর হওয়ায় তারা উচ্চ আদালতে যাবেন।
র্ষ্ট্রাপক্ষের আইনজীবী ফজলুর রহমান বলেন, মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১১ জানুয়ারী অভিযোগ গঠনের দিন নির্ধারণ করা হয়েছে।
কাউন্সিলর নজরুল ইসলাম ও তার ৪ সহযোগীসহ ৫ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার বাদী সেলিনা ইসলাম বিউটি জানান, হত্যার প্রধান আসামী নুর হোসেনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য উচ্চ আদালতে আমরা আবেদন করেছি। এ আবেদনের শুনানী হচ্ছে। মঙ্গলবার তারা এ ব্যাপারে আদেশ পাবেন বলে আশা করছেন।
গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লা ষ্টেডিয়াম এলাকা থেকে কাউন্সিলর নজরুল ইসলাসহ ৭ জনকে অপহরণ করা হয়। অপহরণের তিনদিন পর ৩০ এপ্রিল ৬ জনের ও ১ মে একজনের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK