শিরোনামঃ
Waarom mobiele optimalisatie belangrijk is voor platforms zoals B7 Casino ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী দালাল ছাড়া চলেনা সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস : দায় স্বীকার বিতর্কিত দুলালের নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান মহান স্বাধীনতা ও‌ জাতীয় দিবস  শহীদদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধাঞ্জলি সারাদেশে একদিনে সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত
নারায়ণগঞ্জে র‌্যাব-১১’র ভ্রম্যমান আদালত কর্তৃক প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে জরিমানা

নারায়ণগঞ্জে র‌্যাব-১১’র ভ্রম্যমান আদালত কর্তৃক প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে জরিমানা

Jorimana

শহর প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জের সদর মডেল থানাধীন নিতাইগঞ্জ রাইস এজেন্সিগুলোতে রোববার দুপুরে র‌্যাব-১১’র মোবাইল কোর্ট পরিচালনা করে প্লাস্টিকের বস্তা ব্যাবহারকারীদের জরিমানা করেন ।
র‌্যাব-১১’র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,৩০ নভেম্বর রোববার দুপুরে অত্র কোম্পানীর একটি আভিযানিক দল ভ্রাম্যমান আদালতকে সাথে নিয়ে এএসপি শাহ মোঃ মশিউর রহমান, পিপিএম এবং ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ কাজী ফয়সাল, নারায়ণগঞ্জ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন নিতাইগঞ্জ রাইস এজেন্সি কোম্পানী গুলোতে ধান, চাল, গম ও ভুট্টাসহ ০৬ টি পন্যে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক ও নিশ্চিত করার লক্ষ্যে রাইস মিলস্ এজেন্সি কোম্পানী গুলোতে মোবাইল কোট পরিচালনা করেন। মোবাইল কোট পরিচালনার এক পর্যায়ে রাইস এজেন্সি কোম্পানী গুলোতে প্লাস্টিক জাতীয় বস্তা ব্যবহার করার দায়ে রাবেয়া রাইস এজন্সির মালিক মোঃ নাসির উদ্দিনকে ৪,০০০/- (চার হাজার) টাকা, দিনা রাইস এজেন্সি এর মালিক মোঃ জিল্লুরকে ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা, মক্কা রাইস এজেন্সির মালিক মোঃ মোমেনকে ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা, তানহা রাইস এজন্সির মালিক মোঃ হামিদুল হককে ৩০০০/- (তিন হাজার) টাকা, মাতাব্বর এবং জোনাকী রাইস মিলের মালিক আলতাফকে ৩০০০/- (তিন হাজার) টাকা, রহমানিয়া রাইস এজেন্সির মালিক হাজী মোঃ আলী আক্কাসকে ১০০০/- (এক হাজার) টাকা, ন্যাশনাল রাইস এজেন্সি মালিক মোঃ আয়াত আলীকে ২০০০/- (দুই হাজার) টাকা, আজিজ রাইস এজেন্সির মালিক মোঃ আমান উল্লাহকে ১০০০/- (এক হাজর) টাকা সর্বমোট ১৭,০০০/- (সতের হাজার) টাকা জরিমানা করেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে পন্য পাট জাত মোড়ক বাধ্যতা মূলক আইন এর ২০০৯ সালের ১৪ ধারায় দোষী সাব্যস্ত করে উক্ত জড়িমানা আদায় করেন। জাতীয় স্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
উল্লেখ্য,সম্প্রতিক র‌্যাব-১১’র অভিযানে এই জেলার অপরাধীরা এখন চরম আতঙ্কে রয়েছে । তবে র‌্যাবে’র এই অভিযানগুলো অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন সচেতন মহল ও জেলার সর্বস্তরের সাধারন মানুষেরা ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK