শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
নারায়ণগঞ্জে ইমন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ড

নারায়ণগঞ্জে ইমন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ড

emon-jugantor_15912
বিশেষ প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জের বন্দরে ৯ম শ্রেনীর ছাত্র রাকিবুল হাসান ইমন হত্যা মামলার রায়ে ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ মিয়াজী শহিদুল আলম চৌধুরী এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলো- শাহজাহান আলী জীবন, সাইদুর রহমান, জামাল ও তোফাজ্জল হোসেন। এদের মধ্যে সাইদুর ও তোফাজ্জল পলাতক রয়েছেন।

 আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুর রহিম জানান, বন্দর কামতাল মালিভিটা এলাকার প্রবাসী নুরু মিয়ার স্কুল পড়ুয়া ছেলে রাকিবুল হাসান ইমনকে ২০১৪ সালের ২৯ জানুয়ারি রাতে নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় দণ্ডিত আসামিরা। পরে ১০ লাখ টাকা মুক্তিপন না পেয়ে একমাস আটক রেখে ইমনকে হত্যা করা হয়। পরে ৬ মার্চ অর্থাৎ ৩৪ দিনপর একই এলাকার একটি মুরগীর খামারের পাশ থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
 ইমন মোগড়াপাড়া এইচজিজিএস স্মৃতি বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র। এ মামলায় ২২ জন সাক্ষীর সাক্ষ গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেছেন। পৃথক দুইটি ধারায় সাজা দেয়া হয়েছে। এরমধ্যে ৩০২ ধারায় মৃত্যুদণ্ড এবং ২০১ ধারায় ৭ বছরের কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাভোগের নির্দেশ দেয় প্রত্যেককে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK