শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
এবার ছবি বানাবেন অভিনেত্রী প্রসূন

এবার ছবি বানাবেন অভিনেত্রী প্রসূন

e25c09fa82ecc24964c3943a4c8c584c-Prasun

বিনোদন ডেস্ক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : প্রসূন আজাদের অভিনয় জীবন খুব বেশি দিনের নয়, মাত্র তিন বছর। ২০১২ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার পরই অভিনয়ে নাম লেখান তিনি। এই তিন বছরের অভিনয়জীবনে বেশ কয়েকটি খণ্ড ও টেলিছবিতে অভিনয় করেছেন প্রসূন। তাঁকে দেখা গেছে কয়েকটি সিনেমায়ও। নতুন প্রজন্মের এই অভিনেত্রী। ছবিটি পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন তিনি।
আমাদের প্রতিনিধির সঙ্গে আলাপে আজ রোববার প্রসূন বলেন, ‘নির্মাণের সঙ্গে যুক্ত হওয়ার ভাবনাটা আগে থেকেই ছিল। কিন্তু সাহস ছিল না। সেই সাহস এখন পেয়েছি। তাই সিনেমা নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেললাম।’
সিনেমা নির্মাণের ক্ষেত্রে একজন নির্মাতার প্রস্তুতির দরকার পড়ে। আপনার সেই প্রস্তুতি কেমন জানতে চাইলে প্রসূন বলেন, ‘আমি পুরোপুরি প্রস্তুত। এত দিন পর্যন্ত নাটকে অভিনয়ের মাধ্যমে যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটাই নির্মাণের ক্ষেত্রে কাজে লাগবে। আমি মনে করি, যে পর্দার সামনে কাজ করতে পারে সে পেছনে কাজও করতে পারবে।’
তাঁর প্রথম ছবিটি কেমন হবে জানতে চাইলে প্রসূন বলেন, ‘এখনো নাম ঠিক করিনি। তবে গল্প যেভাবে আছে তাতে এটুকু বলতে পারি, আমার প্রথম পরিচালিত ছবিটি ‘সুপার আর্টিস্টিক’ ও ‘সুপার কমার্শিয়াল’ হবে। বর্তমানে গল্প লেখার কাজ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে ১৫ ডিসেম্বর থেকে প্রথম ছবির শুটিং শুরু করব। আমার সিনেমা কিন্তু হলে মুক্তি দেব না।’ তাহলে আপনার ছবিটি দর্শকেরা দেখতে পাবেন কীভাবে? ‘আমি ইউটিউবে ছাড়ব। দুই ঘণ্টার এই ছবিটি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে দেখতে হবে। বললেন প্রসূন আজাদ। প্রসূন আজাদের প্রথম ছবিটির গল্প লিখছেন আহাদুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK