শিরোনামঃ
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের উপর হামলায় আহত ৪  বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর অটো চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার  ফতুল্লায় সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার ফতুল্লায় কৃষক দল নেতার বিরুদ্ধে অপহরণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন উদ্বোধন হলো নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬ জাতীয় শিক্ষা সপ্তাহে সরকারি তোলারাম কলেজের বিশাল সাফল্য বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আশি হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী  যাত্রাবাড়ীতে ১৬ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার ১
নেপালে ভারতের সকল টিভি চ্যানেল বন্ধ ঘোষনা

নেপালে ভারতের সকল টিভি চ্যানেল বন্ধ ঘোষনা

 

ইন্টারন্যাশনাল ডেস্ক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নেপালের ক্যাবল টিভি অপারেটররা দেশটিতে ভারতের সব টিভি চ্যানেল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন। আজ রোববার বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সীমান্ত দিয়ে নেপালে পণ্য আসার ক্ষেত্রে ভারতের ‘অনানুষ্ঠানিক অবরোধ’ আরোপের প্রতিবাদে এমন পদক্ষেপ নিয়েছেন তাঁরা ওই ‘অনানুষ্ঠানিক অবরোধ’ আরোপের ফলে ভারত-নেপাল সীমান্তে পণ্যবাহী অনেক ট্রাক আটকে আছে। নেপালের অভিযোগ, নতুন সংবিধানের বিরুদ্ধে দেশের দক্ষিণাঞ্চলের তরাই অঞ্চলে থারু ও মদেশীয়দের বিক্ষোভের কারণেই ওই অবরোধ আরোপ করা হয়েছে। অন্যদিকে, এ অভিযোগ অস্বীকার করে ভারত বলছে, নিরাপত্তার কারণে ট্রাকচালকেরা যেতে চাইছেন না বলেই পণ্য পরিবহন বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে নেপালে ভারতবিরোধী মনোভাব বাড়ার বিষয়ে উদ্বেগ জানিয়েছেন দেশটিতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত। নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত রঞ্জিত রাই গত শুক্রবার বলেন, ‘ভারতবিরোধী মনোভাব বাড়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই ধরনের মনোভাব উৎসাহিত করা ভারত ও নেপাল উভয়ের জন্যই ক্ষতিকর।নেপালের পার্লামেন্টে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় নতুন সংবিধান। ওই সংবিধান প্রণয়ন-প্রক্রিয়া দেশটিতে ব্যাপক মতবিরোধের সৃষ্টি করে। সংবিধান নিয়ে প্রভাবশালী প্রতিবেশী ভারতের সঙ্গেও নেপালের তিক্ততা সৃষ্টি হয়। নেপালের নতুন সংবিধানের বিষয়ে ভারতের মত, এটা যথেষ্ট ব্যাপকতার ভিত্তিতে হয়নি। সংবিধানকে কেন্দ্র করে দেশটিতে বিশেষত সীমান্তের তরাই অঞ্চলের সহিংসতার আঁচ ভারতেও লাগবে। এদিকে তরাইয়ের বাসিন্দা জাতিগত মদেশি ও থারু সংখ্যালঘুদের আশঙ্কা, নতুন সংবিধানের অধীনে নেপাল বিভিন্ন প্রদেশে ভাগ হলে তারা রাজনৈতিকভাবে প্রান্তিক হয়ে পড়বেন, যদিও তাঁরা দেশটির মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ। মদেশিদের সঙ্গে ভারতের কিছু জায়গায় জাতিগত ঘনিষ্ঠতা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK