শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
যাত্রাবাড়ী থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার

যাত্রাবাড়ী থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার

20-s-03

ডেস্ক নিউজ,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার এক বাসা থেকে মোছাম্মৎ শাহনাজ (২৩) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার পুলিশ তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে আজ বেলা তিনটার দিকে উত্তর পশ্চিম যাত্রাবাড়ীর একটি বাড়ির তিন তলার বাসা থেকে শাহনাজের লাশ উদ্ধার করা হয়। তাঁর মাথায় গুরুতর জখম আছে। এ ছাড়া গলায় ওড়না প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, আঘাতের পর গলায় ফাঁস দিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।
এসআই বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, শাহনাজ স্বামী মফিজুর রহমানের সঙ্গে যশোরে থাকতেন। কিছুদিন আগে তিনি তাঁর দেবর মিরানের সঙ্গে ঢাকায় এসে ওই বাসায় ওঠেন। মিরান যাত্রাবাড়ীর একটি কারখানায় কাজ করেন। আজ সকালে মিরান বাসা থেকে কাজে বের হন। এর মধ্যে কে বা কারা বাড়িতে ঢুকে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। মিরানকে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK