শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
নরাইলে বিএনপি নেতাকে হাত পায়ের রগ কেটে হত্যা

নরাইলে বিএনপি নেতাকে হাত পায়ের রগ কেটে হত্যা

lohagara-pic-(2)-18-11-15.doc_14860
ডেস্ক নিউজ,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নড়াইলের লোহাগড়ায় বিএনপি নেতা গাজী রইজ উদ্দিন ওরফে বেবী গাজীকে (৪৯) এলোপাতাড়ি কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 শনিবার বিকাল ৫টার দিকে ধলইতালা গ্রামে এ হত্যার ঘটনা ঘটেছে।
 নিহত বেবী গাজী উপজেলার ধলইতলা গ্রামের আলতাব গাজীর ছেলে এবং কোটাকোল ইউনিয়ন পরিষদ (ইউপি) যুবদলের সাবেক সভাপতি।
 এলাকাবাসী জানায়, বেবী গাজী লোহাগড়া থেকে বাড়ি ফেরার পথে তার নিজ গ্রামের ধলইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৫/৭ সন্ত্রাসী তার মোটরসাইকেলের গতি রোধ করে।
 এ সময় তারা বেবী গাজীকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে এবং হাত-পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
 পূর্ব শত্রুতা ও গ্রাম্য কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী জানিয়েছে। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK