শিরোনামঃ
সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের উপর হামলায় আহত ৪  বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর অটো চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার  ফতুল্লায় সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার ফতুল্লায় কৃষক দল নেতার বিরুদ্ধে অপহরণের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন উদ্বোধন হলো নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬ জাতীয় শিক্ষা সপ্তাহে সরকারি তোলারাম কলেজের বিশাল সাফল্য বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আশি হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী  যাত্রাবাড়ীতে ১৬ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার ১
ইউনিয়ন ব্যাংকের ৩৮ তম শাখার শুভ উদ্বোধন

ইউনিয়ন ব্যাংকের ৩৮ তম শাখার শুভ উদ্বোধন

নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ সদর থানাধীন উকিলপাড়াস্থ বিবি রোডে ইউনিয়ন ব্যাংকের ৩৮ তম শাখার শুভ উদ্বোধন হয়েছে। ১৬ নভেম্বর সোমবার সকালে ব্যাপক সাজসজ্জা ও আড়ম্বরপূর্ণ পরিবেশে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ফিতা কেটে এই মহতি উদ্যোগের শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হামিদ মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আঃ হাই, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-৩ শারমিন হাবিব বিন্নি, নারায়ণগঞ্জ হোসিয়ারি সমিতির সভাপতি নাজমূল আলম সজল, সাবেক কমিশনার আজহার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী বাবু রঞ্জন কুমার সাহা, আঃ সোবহান খান সেন্টু, ইকবাল হাবিব, আবুল বাশার বাসেদ প্রমূখ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ব্যাংকের এমডি আঃ হামিদ মিয়া বলেন,দেশের প্রত্যন্ত এলাকাগুলোতে যেখানে ব্যাংকিং সুবিধা এখনও পৌছায়নি সেখানেই আমরা আমাদের ব্যাংকের শাখা খোলার চেষ্টা করছি। একটা সময় ছিলো যখন সেবার জন্য গ্রাহকদের ব্যাংকের কাছে যেতে হতো, আর এখন দিন বদলের খেলায় ব্যাংক যাচ্ছে গ্রাহকের দ্বারে দ্বারে। আমরা দেশের বিশিষ্ট ব্যবসায়ী থেকে শুরু করে ছোট পান দোকানী সকলকে সেবা দিতে প্রস্তুত।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আঃ হাই বলেন, বাংলাদেশে শিল্পে যে বিপ্লব সংগঠিত হয়েছে তাতে মূল অবদান ব্যাংকিং সেক্টরের। দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে হলে ব্যাংকিং সেবার মান আরো বাড়াতে হবে। খেয়াল রাখতে হবে যাতে বেসিক ব্যাংকের মত ঘটনা আর না ঘটে। ইউনিয়ন ব্যাংকের নতুন এই শাখার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।
পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা নেয়ামতউল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK