শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
নারায়নগঞ্জ শহরের মাদকের একছত্র আধীপত্য বিরাজ করছে গুরু মামুন

নারায়নগঞ্জ শহরের মাদকের একছত্র আধীপত্য বিরাজ করছে গুরু মামুন

01

বিশেষ প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়নগঞ্জ শহরের মাসদইর ও গলাচিপা এলাকায় মাদকের একছত্র আধীপত্য বিরাজ করছে গুরু মামুন ।
জানা গেছে,মাদক সম্্রাট গুরু মামুন শহরের গলাচিপা,মাসদাইর,আলমাস মিয়ার বাড়ি,চেয়ারম্যান বাড়ির গলি,গোয়ালিয়া খাল সহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে হিরোইন ও ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছে । শহরের এতো বড় মাদক ব্যবসায়ী রয়েছে ধরা ছোয়ার বাইরে । অথচ উক্ত এলাকাগুলোতে প্রশাসন অভিযান চালিয়ে তাদের নিয়ন্ত্রিত সেলসম্যানদের আটক করছে। কিন্তু মুল অপরাধীরা ধরা ছোয়ার বাইরেই থেকে যাচ্ছে । মামুনের মাদক ব্যবসায়ের কারনে এই এলাকার যুব সমাজ প্রায় ধ্বংসের মুখে দাবিত হচ্ছে । তার মাদক ব্যবসায়ের সাথে জড়িয়ে নিয়েছে ছোট ছোট শিশুদেরও । তাদের দিয়ে মাদক পাচার ও ডেলিভারি দিচ্ছে এই ঘাতক মাদক ব্যবসায়ী মামুন ।
এলাকাবাসীরা জানায়,বন্দুক শাহীন ও মামুনের মত চিহ্নিীত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার না করলে এই এলাকার যুব সমাজ তথা সাধারন শান্তিতে বসবাস করতে পারবে না । এই মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীরা গভীর রাত পর্যন্ত মাদক সেবন করে দিনের বেলায় এলাকার মেয়েদের উত্যক্ত করা নানা অসামাজিক কার্যকলাপ করে থাকে । প্রশাসন দেখেও না দেখার ভান করেছ । আনেক সময় প্রশাসনও তাদেরকে গ্রেফতার করতে ভয় পায় । কিছুদিন আগে বর্তমান এডিসি (সার্বিক) ও সাবেক সদর ইউএনও গাউছুল আজমের অভিযানে এলাকায় আতং সৃস্টি হয়েছিল । তখন তিনি বন্দুক শাহীনের ও মামুৃনের বাবাকে আটক করে ৬ মাসের কারাদন্ড দেয় । এর পরে থেকেই বন্দুক শাহীন গাঢাকা দিলেও বর্তমানে তার ছোট ভাই গুরু মামুন মাদক বিক্রি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে । আমাদের দাবী এই চিহ্নীত মাদক সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হোক ।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম’কে জানান,বর্তমানে ঐ এলাকায় পঞ্চায়েত কমিটি গঠন করা হয়েছে । বন্দুক শাহীন ও মামুনের কো অস্তিত্ব নাই ঐ এলাকায় । এখন কোন মাদকইা ঐ এলাকায় পাওয়া যায়না । তার পেরও বিষয়টি সম্পর্কে আরো গুরুত্ব দিয়ে দেখবো । মাদকের সাথে কোন আপস হবে না । সে যেই হোকনা কেন তাকে আমরা গ্রেফতার করে আইনের আওয়াতায় নিয়ে আসবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK