শিরোনামঃ
দুর্যোগকালীন সময়ে যোগাযোগ ও উদ্ধার কার্যক্রম জোরদারে ১২টি স্পিডবোট হস্তান্তর  মহাসড়কে চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ‘অটো ফাইন সিস্টেম’ নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি সড়ক এলজিইডির কোর রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ বাড়ির মালিককে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, বন্দরে কথিত সাংবাদিককে ঘিরে উত্তেজনা ফতুল্লায় ওসি মাহবুব আলমের তৎপরতায় স্বস্তি জনমনে অর্ধ গলিতে লাশ উদ্ধার : শরীরের অংশ ছিড়ে নিচ্ছে গুইসাপ নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা খেলা শুরু স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ গণমাধ্যমকর্মীকে হুমকি ও দুর্ব্যবহার : সাংসদ-পুত্রের বিরুদ্ধে জিডি পুলিশ সুপার ৮ মাসে বদলি হলেও পাঁচ বছর ধরে বহাল তবিয়তে সিভিল সার্জন
না:গঞ্জের দেওভোগে মারামারির ঘটনায় আহত ৩

না:গঞ্জের দেওভোগে মারামারির ঘটনায় আহত ৩

map10
নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : নারায়ণগঞ্জ সদর থানাধীন দেওভোগ পাক্কা রোড এলাকায় শুক্রবার রাত সাড়ে ১০ টায় মারামারি ও গোলাগুলির ঘটনা ঘটনায় কয়েকজন আহত হয়েছে ।
জানা গেছে, সদর থানাধীর দেওভোগ পাক্কা রোড এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজমিস্ত্রী সোহাগের বাসায় হামলা স্থানীয় সন্ত্রাসীরা । শুক্রবার সকালে প্রথমে তাকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ১ শ শয্যা বিশিষ্ট ভিক্টোরিয়া জেণারেল হাসপাতালে ভর্তি করে । এতে সোহাগের শরীরে ৮/১০ টি সেলাই দেয়া হয় । এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সন্ত্রাসীরা পুনরায় রাত সাড়ে ১০ টায় সোহাগের বাড়িতে গিয়ে গোলাগুলি করে এবং বাসাবাড়ি তছনছ করে ফেলে । এতে বেশ কয়েকজন আহত হয়েছেন । পরে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করলে পুলিশ ঘটনাস্থলে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । উক্ত ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে । যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা । তাই এলাকাবাসীর দাবী এই এলাকায় পর্যাপ্ত পুলিশ টহলের ব্যবস্থা গ্রহন করা উচিত ।
প্রত্যক্ষদর্শীরা জানায়,হঠাৎ করে কোন কিছু বোঝার আগেই গুলির শব্দ শুনে সবাই হতবাক হয়ে গেছি । ভয়ে সবাই দৌড়ে নিরাপদ স্থানে চলে গেছি । পরে শুনি সোহাগ নামের এক ভাড়াটিয়ার বাড়িতে স্থানীয় রিপন মিয়ার ওরুফে দাড়িওয়ালা রিপনের ভাগিনারা এই ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে যায় । তবে কি কারনে এই সোহাগের উপর হামলা হয়ে তা কেউই নিশ্চিত করে বলতে পারেনি।
এ বিষয়ে সদর মডেল থানার সেকেন্ড অফিসার পুলিশের উপ-পরিদর্শক মাহমুদুল নারায়ণগঞ্জ প্রতিদিন’কে জানান,দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে । তবে বাদী পক্ষ অভিযোগ দায়েরের জন্য থানায় এসেছে তদন্তপূর্বক আমরা আইগত ব্যবস্থা গ্রহন করব ।

ঘটনার সত্যতা স্বীকার করে সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ মো: আবদুল মালেক নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম’কে জানান, দেওভোগ এলকায় গোছল করাকে কেন্দ্র করে পাশাপাশি দুই বাড়ির লোকজনের মধ্যে মারামারির ঘটনাটি ঘটেছে । তবে গোলাগুলির কোন আলামত আমরা পাইনি । মারামারির ঘটনায় একজন আহত হয়েছে । এ ব্যাপারে থানায় মামলা নেয়ার প্রস্তুতি চলছে । অপরাধি যেই হোকনা কেন তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK