ক্রিড়া প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে নাটকীয় জয় পেয়েছে রংপুর রাইডার্স। লো স্কোরিং ম্যাচে মাত্র ১০৯ রানের সংগ্রহ নিয়ে লড়াই করে ৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে সাকিব বাহিনী। আগের দুই ম্যাচ ১ রানে হারার পর আজ ৬ রানের পরাজয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার দশা সিলেট সুপার স্টার্স।
রংপুর রাইডার্সের দেয়া ১১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় সিলেট সুপার স্টার্স। প্রথম ওভারে জশোয়া কবকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সাকিব। মাঝে বিরতি দিয়ে আরেক ওপেনার মুনাবীরাকে ফেরান বিশ্বসেরা অলরাউন্ডার।এরপর ব্যাটিং করে দলের ইনিংস গড়ার দায়িত্ব নেন মুমিনুল হক। তবে ব্যক্তিগত ২৯ রানে পেরেরার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফিরতে হয় তাকে। পরের ওভারে নাজমুল ইসলাম অপুকে ফেরান সেনানায়েকে। দলীয় ৫৬ রানে সানি বোপারাকে ফেরালে খেলার নিয়ন্ত্রণ হাতে নেয় রংপুর।
Leave a Reply