শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
রূপগঞ্জে যৌতুকের টাকা না পাওয়ায় স্ত্রী ও শ্বশুরকে মারধর

রূপগঞ্জে যৌতুকের টাকা না পাওয়ায় স্ত্রী ও শ্বশুরকে মারধর

রুপগঞ্জ থানা প্রতিবেদক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত যৌতুকের টাকা না দেওয়ায় স্ত্রী ও শ্বশুরকে পিটিয়ে আহত করেছে স্বামীসহ তার শ্বশুর বাড়ীর লোকজন। বৃহস্পতিবার বিকালে উপজেলার কাঞ্চন পৌরসভার নোয়াগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহতের পরিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ দিন আগে নোয়াগাঁও এলাকার হেলাল মিয়ার ছেলে মহসিন মিয়ার সাথে একই এলাকার কুদ্দুছ আলীর মেয়ে আয়েশা আক্তারের ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয়। বিয়েতে আসবাবপত্র, স্বর্ণালংকারসহ প্রায় ১ লাখ টাকার মালামাল দেওয়া হয় মহসিনকে। গত বুধবার রাতে ফের মহসিন তার স্ত্রী আয়েশাকে বাপের বাড়ী থেকে ৩০ হাজার টাকা যৌতুক বাবদ এনে দেওয়ার জন্য চাপ দেয়। এ সময় আয়েশা টাকা এনে দিতে পারবেনা বলে জানিয়ে দেয়। এতে মহসিন ক্ষিপ্ত হয়ে আয়েশাকে পিটিয়ে বাড়ী থেকে বের করে দিলে সে তার বাপের বাড়ীতে চলে আসে। বৃহস্পতিবার বিকালে তার পিতা কুদ্দুছ আলী তাকে নিয়ে মহসিনের বাড়ীতে যায়। এ সময় ফের মহসিন ও তারা পিতা হেলাল উদ্দিন, ভাই জুয়েল ক্ষিপ্ত হয়ে আয়েশা ও তার পিতা কুদ্দুছ আলীকে পিটিয়ে গুরুত্বর আহত করে। আহতদের রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK