শিরোনামঃ
শীতালক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার নারায়ণগঞ্জে সিটি পার্ক লেকের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ফতুল্লায় সেফটি ট্যাংকির বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির’ মাসিক সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জ বাসির সুখে দুঃখে পাশে ফজলুল হক জুয়েল ফতুল্লায় পিতা কে হত্যার চেষ্টা ঘটনায় সমঝোতা না করায় ওসি তদন্তের নির্দেশে পাল্টাপাল্টি মামলা : আহত শের আলী বাসায় ঢুকে লুটপাট নারায়ণগঞ্জে দুই ওসি প্রত্যাহার : রূপগঞ্জে নতুন ওসির যোগদান আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নাজিম উদ্দিন রূপগঞ্জে ইউপি সদস্য – স্ত্রী-সন্তানের উপর সন্ত্রাসী হামলা সিদ্ধিরগঞ্জে এমপির নাম ভাঙ্গিয়ে ছাত্রদল নেতা হীরা বেপরোয়া, আতঙ্কে এলাকাবাসী
শহরে ফের মোটরসাইকেল চুরি,সমালোচনা সদর ওসি মালেককে নিয়ে

শহরে ফের মোটরসাইকেল চুরি,সমালোচনা সদর ওসি মালেককে নিয়ে

03

নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম ঃ সম্প্রতি নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভ্যন্তরে রাখা মোটর সাইকেল চুরি হওয়ার পর এবার একই ঘটনা ঘটেছে শহরের চাষাঢ়াস্থ মার্ক টাওয়ারের সামনে। উল্লেখিত স্থান থেকে দিনে দুপুরে মটর সাইকেল চুরির ঘটনা। এ ব্যাপারে সদর মডেল থানায় জিডি করেছেন মটর সাইকেলের মালিক আবুল কালাম আজাদ। জিডি নং-১৩৯২ তারিখ- ২৬-১১-২০১৫। এ ঘটনার পর উপস্থিত জনতা পরিহাস করে বলেন, থানার ভেতর থেকে যেখানে মোটর সাইকেল চুরি হয় সেখানে শহরের এই রাস্তার উপর থেকে গাড়ি চুরি হওয়া এ আর তেমন কী? এ থানার ওসি তো আর এ সবের খোঁজ বের করতে পারবে না। অথবা পারলেও করবে না। হতে পা্ের ঐ চোরের দলকে ওসি আগে থেকেই চেনেন। এমনকি এমন ঘটবে তাও তিনি জানতেন। না হয় থানার ভেতর থেকে গাড়ি চুরি’র ঘটনাতো একেবারেই মেনে নেয়া যায় না ।
ঘটনার বিবরনে প্রকাশ, ফতুল্লা থানাধীন পূর্ব ইসদাইর পুলিশ লাইন নিবাসী মৃত আঃ হক আকন্দ এর ছেলে আবুল কালাম আজাদ নিজ নামীয় পালসার মটর সাইকেলটি (নং-ঢাকা মেট্রো-ল ১৪-৫৫০৭) নিয়ে ২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে চাষাঢ়ার মার্ক টাওয়ারে আসেন। এসে মার্ক টাওয়ারের সামনে মটর সাইকেলটি রেখে মার্কেটের তিন তলায় অবস্থিত মোবাইল মার্কেটে যান। ২০ মিনিট পরে এসে দেখেন মটর সাইকেলটি নেই। অনেক খোঁজাখুজি করেও কোথাও মটর সাইকেলটি না পেয়ে প্রশাসনের স্মরণাপন্ন হন। প্রকাশ্য দিবালোকে এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় সদরের ওসিসহ সমগ্র প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সদর থানার জনগনের জান মালের নিরাপত্তার দায়ীত্বে নিয়োজিত সদর মডেল থানার কর্মকর্তারা বর্তমানে তাদের দায়িত্ব পালণে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মনে করেন নারায়ণগঞ্জের সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK