ফতুল্লায় প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ

ফতুল্লায় প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিদিন :
ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ৬১টি পাসপোর্ট, ৫টি জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন দপ্তরের ০৬টি সীলসহ প্রতারক চক্রের ০৩ সদস্য গ্রেফতার।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবার নির্দেশনায় ফতুল্লা মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ০১/১০/২০২৬ খ্রিঃ সন্ধ্যা ১৮:১৫ ঘটিকায় ফতুল্লা মডেল থানাধীন সাইনবোর্ডস্থ কেএমএস টাওয়ারের ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো—১। রাশেদ (৪৩), পিতা-মৃত জয়নাল, সাং-আজিবপুর, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ; ২। মোঃ আব্দুল্লাহ তানহা (৩৯), পিতা-মৃত আব্দুল জব্বার, সাং-ভূইগড় শান্তিধারা, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ এবং ৩। মোঃ মহসিন বেপারী (৩২), পিতা-মোশারফ বেপারী ওরফে মোসা বেপারী, সাং-দক্ষিণ শিয়াচর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ।

গ্রেফতারকৃত আসামি রাশেদের ভাড়াকৃত কক্ষে তল্লাশি করে বিভিন্ন ব্যক্তির নামে ৬১টি পাসপোর্ট, ০৫টি জাতীয় পরিচয়পত্র এবং বিভিন্ন দপ্তরের ০৬টি সীল উদ্ধার ও জব্দ করা হয়।
উদ্ধারকৃত সীলসমূহের মধ্যে রয়েছে—চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঢাকা; পুলিশ সুপারের কার্যালয়, ডিএসবি, নারায়ণগঞ্জ; নিকাহ রেজিস্ট্রার, চিটাগং রোড, সিদ্ধিরগঞ্জ; সহকারী পরিচালক, ডিপার্টমেন্ট অব ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট, নারায়ণগঞ্জ; নোটারী পাবলিক এবং “সত্যায়িত প্রতিলিপি” লেখা সীল।
গ্রেফতারকৃতদের পিসিপিআর যাচাই করে একাধিক মামলার তথ্য পাওয়া যায়। তাদের বিরুদ্ধে প্রতারণা ধারায় নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK