বন্দরের কুশিয়ারায় অভিযান নেই : চলছে বাপবেটার অপরাধ জগত

বন্দরের কুশিয়ারায় অভিযান নেই : চলছে বাপবেটার অপরাধ জগত

নারায়ণগঞ্জ প্রতিদিন :
নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা তিনগাঁও কুশিয়ার এলাকায় জেলা পুলিশের কোন অভিযান না থাকায় সেখানে চলছে বাপ বেটার অপরাধ জগত।

পুলিশের সোর্স পরিচয় দেওয়া ফেন্সি শাহ আলমের অপরাধ জগত চলছে বীরদর্পে। তিনগাও কুশিয়ারা এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক কেনাবেচা চলছে পুরোদমে। নারায়ণগঞ্জ জেলায় নতুন পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের যোগদানের পর জেলা ব্যাপী বিশেষ অভিযান চললেও তার সামান্যতম আজ পড়েনি বন্দরের তিনগাও কুশিয়ারা এলাকায়।
তথ্যসূত্রে জানা গেছে, ফেন্সি শাহ আলম ও তার ছেলে পারভেজ পুরো কিশোর জ্ঞান ও ছিনতাই চক্রকে নিয়ন্ত্রণ করে। পারভেজের দলে রয়েছে বকুল মিয়ার ছেলে অভি ও শারমিন এর ছেলে শাওন। আর এদের নিয়ন্ত্রণে রয়েছে পায়েল, পলাশ,রাজীব ও হানিফ সহ ৩০ থেকে ৩৫ জনের একটি কিশোর গানের দল। সেই সাথে যুক্ত হয়েছে মার্ডার মামলার দুই আসামী ইমন ও রিমন।
নাম প্রকাশ অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ফেন্সি শাহ আলমের সেন্টারে তার ছেলে পারভিসের নেতৃত্বে তিনগাও কুশিয়ার এলাকায় দীর্ঘদিন যাবত চুরি ছিনতাই সহ প্রকাশে মাদক কেনাবেচা করে আসছে। তারা প্রকাশ্যে অপরাধ করলেও পুলিশ তাদেরকে কিছুই করছে না। এই তিনগাঁও কুশিয়ারা রোড দিয়ে বিভিন্ন মানুষ যাতায়াত করে থাকে। এই চক্রটি সুযোগ বুঝে পথচারীদের প্রতিরোধ করে তাদের সর্বোচ্চ লুটে নেয়। এবং অত্র এলাকায় মাদক বিভিন্নভাবে কেনাবেচা করে পুরো এলাকায় মাদক প্রবণ এলাকায় রূপান্তর করেছে তারা। নতুন পুলিশ সুপারের কাছে স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত নামধারী সোর্স ও ফেন্সি ও মাদক সম্রাট শাহ আলম ও তার ছেলে পারভেজকে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার কথা বলেছেন। সেই সাথেই গ্যাং এর অন্যান্য সদস্যদের হোক গ্রেফতার সহকারী শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করেও কোন সারা পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK