নারায়ণগঞ্জ প্রতিদিন :
নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান ট্র্যাফিক ম্যানেজমেন্ট সরেজমিনে পরিদর্শন করেছেন।
১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন এবং নগরবাসীর নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান চাষাড়া এলাকা, সোনালী ব্যাংক, রেল ক্রসিং, তোলারাম কলেজ গেইটসহ অন্যান্য স্থান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি চাষাড়া এলাকার যানবাহন চলাচল, হকার্স, ভ্রাম্যমান খাবারের ভ্যান, শহীদ মিনার, সড়কের সার্বিক পরিস্থিতি ও যানজটের কারণসমূহ সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড আপস তারে কাল মেহেদী, নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও নারায়ণগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply