জেলা প্রশাসক ও দায়রা জজের সঙ্গে নবনিযুক্ত পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

জেলা প্রশাসক ও দায়রা জজের সঙ্গে নবনিযুক্ত পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জ প্রতিদিন :

নারায়ণগঞ্জ জেলার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের সৌজন্য সাক্ষাৎ।

অদ্য ০৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. (সোমবার) নারায়ণগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ এবং জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির এবং বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম, মহিউদ্দীনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সৌজন্য সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচারিক ও প্রশাসনিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সমন্বিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও পেশাদারিত্বের মাধ্যমে নারায়ণগঞ্জের জনগণের নিরাপত্তা ও জনসেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এছাড়া মোহাম্মদ মামুন, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ, মোঃ হেলাল উদ্দীন, কমান্ড্যান্ট, জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নারায়ণগঞ্জের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK