শিরোনামঃ
পাসপোর্ট অফিসে দালালচক্রের তৎপরতা: দুই  সাংবাদিক পরিচয়দাতার মুচলেকা রূপগঞ্জে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত বৈষম্যবিরোধী হত্যা মামলায় আইভীর জামিন না মঞ্জুর বন্দরে পূর্ব শত্রুতার জেরে হামলা : বিধবা নারী ও ভাইদের পিটিয়ে নগদ ৩ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটপাট ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত : নিশ্চিত করেছে ইরানি গণমাধ্যম ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নার্স নিহত সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শোন অ্যারেস্ট আইভী : বাইরের আলো দেখা হলো না তার পাসপোর্ট অফিসে অভিযান : বিশেষ পেশার একজনকে কারাদন্ড নারায়ণগঞ্জ সহ ছয় সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ
গনমাধ্যমের স্বাধীনতা থাকলে দেশে ফ্যাসিস্টের জন্ম হতো না : মামুন মাহমুদ

গনমাধ্যমের স্বাধীনতা থাকলে দেশে ফ্যাসিস্টের জন্ম হতো না : মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ প্রতিদিন  :

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, গনমাধ্যমের স্বাধীনতা থাকলে দেশে ফ্যাসিস্টের জন্ম হতো না। গত ১৫ বছরে গনমাধ্যমকে জিম্মি করে খুনি হাসিনা জনগনের গলাটিপে রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজীতে নাভানা ফুড প্যারাডাইস চাইনিজ রেস্টুরেন্ট দৈনিক আজকের দর্পন পত্রিকার ১১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

মামুন মাহমুদ আরও বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গনমাধ্যম সহ রাষ্ট্র পরিচালনায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকল নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মেনে সারাদেশের নেতাকর্মী জনগনের কাছে যাচ্ছেন।

‘দৈনিক আজকের দর্পণ’ পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মো: মিরাজ হোসেন টিপু সভাপতিত্বে ও মাই টিভি ও দৈনিক নিরপেক্ষ’র নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য উকিল উদ্দিন ভূঁইয়া, নারায়ণগঞ্জ মহনগরের যুবদলের যুগ্ম আহবায়ক আকতারুজ্জামান মৃধা,‌ জেলার সাবেক ছাত্রদল সভাপতি রাকিবুর রহমান সাগর,
সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল মামুন, নাসিক ৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতির খোরশেদ আলম, বিএনপি নেতা দুলাল, তরুণ দল নেতা আব্দুল্লাহ আল শিপন,
এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোঃ ফারুক হোসেন,আজকের বিজনেস বাংলাদেশ,এসকে মাসুদ রানা, দেশ বর্তমান পত্রিকার মোঃ সোহাগ, ব্যবসায়ী মুন্না ফরাজি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ও বিভিন্ন প্রিন্ট-ইলেট্রনিক মিডিয়ায় কর্মরত গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK