নারায়ণগঞ্জ প্রতিদিন :
নারায়ণগঞ্জের রুপগঞ্জে গাজী টায়ারস ফ্যাক্টরীর ভিতরের দখলকৃত জমি গোলাম দস্তগীর গাজীর দখল থেকে দীর্ঘ ১৭ বছর পর উদ্ধার করলেন সাবেক চেয়ারপার্সনের উপদেস্টা ও সাবেক বিআরটিসির চেয়ারম্যান সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী এডভোকেট তৈমূর আলম খন্দকার। হাজী মনির উদ্দীন ব্যাপারী মাদ্রাসার জমিটি ইতিমধ্যে উদ্ধার করে রুপগঞ্জের সাধারণ মানুষকে নিয়ে এই জায়গাটিতে মাদ্রাসা নির্মাণের উদ্যােগ গ্রহণ করেন তৈমূর আলম খন্দকার। এছাড়াও একটি বে – দখল ড্রেন গাজীর দখলে থেকে মুক্তি লাভের জন্য একটি লিখিত আবেদন করেন জেলা প্রশাসক রায়হান মাহমুদ বরাবর এলাকাবাসী ও প্রতিবাদি কন্ঠের হোতা তৈমূর আলম খন্দকার। জেলা প্রশাসক রায়হান বলেন, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বে – দখল সকল জায়গাগুলো উদ্ধার করার উদ্যােগ গ্রহণ করেছেন। তার ধারাবাহিকতায় আপনাদের জনকল্যাণমূলক বিষয়গুলোর প্রতি আমার আন্তরিকতা রয়েছে। বে – দখল ড্রেনটি আমরা উদ্ধার করার ব্যবস্থা গ্রহণ করবো। তৈমূর খন্দকার বলেন, জীবনে যতদিন বাচবো মানুষের কল্যাণে কাজ করবো। কোনো ভুমিদস্যু রুপগঞ্জ তথা সমগ্র নারায়ণগঞ্জে যাতে দখলবাজির ঘাটি নির্মাণ করতে না পারে। সে বিষয়ে আমি তৈমুর আলম খন্দকার ভুমিদস্যুর বিরুদ্ধে দাড়াবো। আপনারা সাংবাদিক ভাইয়েরা প্রচার করবেন আমার এই জনকল্যাণমূলক কাজগুলো।
Leave a Reply