শিরোনামঃ
গ্যাস ও বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধানের লক্ষ্যে বিকেডিওএ এর মতবিনিময় বন্দরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে মফিক ও টিপু বাহিনীর বিরুদ্ধে দখলবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ  রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি খলিল ও সম্পাদক আলম আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু বন্দরে ৬ ঘন্টার ব্যবধানে বুলবুল হত্যার ১১ জনকে গ্রেফতার বন্দরের তিনগাও এলাকায় কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের তান্ডব  বন্দরে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা  টিপুর ‘মানসিক স্বাস্থ্য’ নিয়ে সাবেক ছাত্রদল নেতার পোস্ট, ‘দ্রুত চিকিৎসার পরামর্শ ’ সর্বমহলে প্রশংসিত জেলা নাজির কামরুল ইসলাম
আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু

আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিদিন :

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হল ওজাইফা (১০), আফসা(১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তাদের বাড়ি দুপ্তারা খানপাড়া এলাকায়। নিহতদের মধ্যে ওজাইফার বাবার নাম আলআমিন, আফসার বাবার নাম মুন্না এবং রিয়া মনির বাবার নাম জাহাঙ্গীর ও রুবাইয়ার বাবার নাম রাকিব। এরা সবাই স্থানীয় স্কুলের বিভিন্ন শ্রেণীতে পড়ালেখা করেন।
স্থানীয়রা জানায়, দুপুরে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুর পাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুকুরে নেমে চার শিশুকে পানির নিচ থেকে সন্ধ্যায় উদ্ধার করে। পরে দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুই শিশুকে স্থানীয় একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানান, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থানায়। মরদেহ গুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK