শিরোনামঃ
মহাসড়কে চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ‘অটো ফাইন সিস্টেম’ নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি সড়ক এলজিইডির কোর রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ বাড়ির মালিককে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, বন্দরে কথিত সাংবাদিককে ঘিরে উত্তেজনা ফতুল্লায় ওসি মাহবুব আলমের তৎপরতায় স্বস্তি জনমনে অর্ধ গলিতে লাশ উদ্ধার : শরীরের অংশ ছিড়ে নিচ্ছে গুইসাপ নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা খেলা শুরু স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ গণমাধ্যমকর্মীকে হুমকি ও দুর্ব্যবহার : সাংসদ-পুত্রের বিরুদ্ধে জিডি পুলিশ সুপার ৮ মাসে বদলি হলেও পাঁচ বছর ধরে বহাল তবিয়তে সিভিল সার্জন সোনারগাঁওয়ে অবৈধ চুনা পোড়ানোর কারখানার মূলহোতা মোশাররফ
সবুজ সংকেত পেলেই সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেয়া হবে : পলক

সবুজ সংকেত পেলেই সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেয়া হবে : পলক

polok20151128110016_14862
ডেস্ক নিউজ,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবুজ সংকেত পেলেই ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেয়া হবে। শনিবার মোবাইল অপারেটর রবির উদ্যোগে সিলেটের এমসি কলেজে ওয়াইফাই সেবা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ ও উপধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি।
 প্রতিমন্ত্রী বলেন, সিলেটের কোম্পানীগঞ্জে ১৬২ একর এলাকা জুড়ে গড়ে তোলা হচ্ছে আইটি সিটি। এ জন্য আন্তর্জাতিক টেন্ডার আহবান করা হয়েছে।
 তিনি বলেন, সাইবার অপরাধরোধে শিগগির আইন প্রণয়ন করা হবে। এ সংক্রান্ত ডিজিটাল সিকিউরিটি আইনের খসড়া তৈরীর কাজ চলছে। শিগগির তা মন্ত্রীসভায় পাঠানো হবে।
 পলক বলেন, প্রযুক্তির ক্ষেত্রে বর্তমান বিশ্বে ঝুঁকি বাড়ছে। সাইবার সিকিউরিটি এখন একটি বিরাট ইস্যু। সাইবার অপরাধরোধ আইনের মাধ্যমে দেশ ও জাতীয় স্বার্থবিরোধী কার্যকলাপ প্রতিহত করার সক্ষমতা তৈরী হচ্ছে।
 প্রতিমন্ত্রী বলেন, ছয় বছর আগে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা যেখানে ১২ লাখ ছিল, বর্তমানে তা সাড়ে পাঁচ কোটিতে দাঁড়িয়েছে। সরকারি-বেসরকারি উদ্যোগে এক লাখ ফ্রি ওয়াইফাই জোন স্থাপনের পরিকল্পনা নিয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK