শিরোনামঃ
দুর্যোগকালীন সময়ে যোগাযোগ ও উদ্ধার কার্যক্রম জোরদারে ১২টি স্পিডবোট হস্তান্তর  মহাসড়কে চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ‘অটো ফাইন সিস্টেম’ নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি সড়ক এলজিইডির কোর রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ বাড়ির মালিককে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, বন্দরে কথিত সাংবাদিককে ঘিরে উত্তেজনা ফতুল্লায় ওসি মাহবুব আলমের তৎপরতায় স্বস্তি জনমনে অর্ধ গলিতে লাশ উদ্ধার : শরীরের অংশ ছিড়ে নিচ্ছে গুইসাপ নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা খেলা শুরু স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ গণমাধ্যমকর্মীকে হুমকি ও দুর্ব্যবহার : সাংসদ-পুত্রের বিরুদ্ধে জিডি পুলিশ সুপার ৮ মাসে বদলি হলেও পাঁচ বছর ধরে বহাল তবিয়তে সিভিল সার্জন
সতর্ক অবস্থানে থাকবে কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনী : কোস্টগার্ড মহাপরিচালক 

সতর্ক অবস্থানে থাকবে কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনী : কোস্টগার্ড মহাপরিচালক 

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় ধর্মীয় উপাসনালয়সহ পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড। বিজয়া দশমীর দিন নদী পথে বিসর্জনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিসর্জনের সময় নৌকাতে যাতে অতিরিক্ত লোক না উঠানো হয় এবং যারা সাতার জানেনা তাদেরকে নদীতে না নামার আহবান জানান।
বুধবার সকালে নারায়ণগঞ্জ শহরের  রামকৃষ্ণ মিশন আশ্রম পূজামণ্ডপ পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল মো: জিয়াউল হক। এসময় কোস্টগার্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোস্টগার্ড মহাপরিচালক বলেন, ঢাকা চট্রগ্রাম, নারায়ণগঞ্জসহ দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকাগুলোর মন্দির ও পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে। প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে সম্ভাব্য দুর্ঘটনা মোকাবেলায় আমাদের বিশেষ ডুবুরি দল সর্বদা প্রস্তুত আছে। এছাড়া দুর্ঘটনা এড়াতে আমাদের জনসচেতনতামূলক কার্যক্রম এবং সার্বক্ষণিক টহল অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি বিজয়া দশমী পর্যন্ত ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণ, প্রাণবন্ত ও নিরাপদে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK