শিরোনামঃ
দুর্যোগকালীন সময়ে যোগাযোগ ও উদ্ধার কার্যক্রম জোরদারে ১২টি স্পিডবোট হস্তান্তর  মহাসড়কে চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ‘অটো ফাইন সিস্টেম’ নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬টি সড়ক এলজিইডির কোর রোড নেটওয়ার্কের আওতায় আনার সুপারিশ বাড়ির মালিককে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, বন্দরে কথিত সাংবাদিককে ঘিরে উত্তেজনা ফতুল্লায় ওসি মাহবুব আলমের তৎপরতায় স্বস্তি জনমনে অর্ধ গলিতে লাশ উদ্ধার : শরীরের অংশ ছিড়ে নিচ্ছে গুইসাপ নারায়ণগঞ্জে আন্তর্জাতিক দাবা খেলা শুরু স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ গণমাধ্যমকর্মীকে হুমকি ও দুর্ব্যবহার : সাংসদ-পুত্রের বিরুদ্ধে জিডি পুলিশ সুপার ৮ মাসে বদলি হলেও পাঁচ বছর ধরে বহাল তবিয়তে সিভিল সার্জন
র‌্যাব-৮ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত

র‌্যাব-৮ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত

bagerhat+jugantor_15938
নিউজ ডেস্ক,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম : সুন্দরবনের চাদপাই রেঞ্জের উরুবুনিয়া খাল এলাকায়  র‌্যাব-৮ এর  সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছে। সোমবার সকালে সুন্দরবনের গহীন এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন  মনির বাহিনীর প্রধান বনদস্যু মো. মনির খলিফা (৩৫) ও তার সহযোগী নুর মোহাম্মদ ভোলা (৪০)।এ সময় র‌্যাব সদস্যরা দেশী-বিদেশী ১৮টি আগ্নেয়াস্ত্র ও ৩শ’ রাউন্ড গুলি উদ্ধার করে।

র‌্যাব -৮ এর অধিনায়ক  লে. কর্নেল ফরিদ জানান, সোমবার সকালে মনির খলিফা তার সহযোগীদের নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়।  বনদস্যুরা র‌্যাবের উপস্থিতি বুঝতে পেয়ে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়ে।
এক পর্যায়ে দস্যুরা পিছু হটে সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে বনদস্যুদের ব্যবহৃত দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




স্বর্বস্বত্ব সংরক্ষিত, © নারায়ণগঞ্জ প্রতিদিন.কম।
Design BY SOFT-MACK